ভালো ছাত্র হতে চাও?

আপডেট : ১৮ জুলাই ২০১৪, ২০:৩৮
প্রতিটি মানুষেরই মেধা রয়েছে। তবে কেউ তা ব্যবহার করে সফলতার দিকে অগ্রসর হয় কেউবা তা ব্যবহার না বিফলতার দিকে ধাবিত হয়। ক্লাসের সবাই ভালো ছাত্র হতে পারে না। আর ভালো ছাত্র হয়ে ওঠা জীবনের জন্য কতটা জরুরি এটাও কেউ বোঝে না। ভালো ছাত্র হওয়া তখনই সম্ভব যখন জীবনের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকবে। জেনে নাও কিভাবে একজন ভালো ছাত্র হতে পারবে জীবনে সফলতা আনার জন্য ১. লক্ষ্য ঠিক ভালো ছাত্রদের মূল্যায়ন সব জায়গাতেই হয় এবং এরা অনেক সুযোগ পেয়ে থাকে জীবনের সফলতা অর্জনে। তুমি যদি একজর ভালো ছাত্র হতে চাও তাহলে আবশ্যই তোমার জীবনের একটি লক্ষ্য তৈরি করো। কোন পথে ঠিক কিভাবে এগোবে সেই বিষয়ে ভাব। ২. অধ্যবসায় ভালো ছাত্র হতে হলে তোমাকে অধ্যবসায় করতে হবে। জীবনের লক্ষ্য অনুযায়ী এগুতে গিয়ে অধ্যবসায়ের প্রয়োজন রয়েছে। ছাত্রজীবনের অধ্যবসায় তোমাকে জীবনে সফলতা এনে দেবে। কঠিন অধ্যবসায়ই একজন ভালো ছাত্র তৈরি হতে সহায়তা করবে। ৩. রুটিন ছাত্রজীবনে যে ধরনের কাজ করছো তার একটি সুনির্দিষ্ট রুটিন তৈরি কর। রুটিনে পড়াশুনা এবং অন্যান্য কাজের সময়গুলো হিসেব করে ভাগ করে নাও। রুটিনটিতে পড়ার সময়টুকু অবশ্যই বেশি রাখবে এবং সেই অনুযায়ী কাজ করে যাও। এতে করে দেখবে ফলাফল ইতিবাচক আসবে। ৪. লাইব্রেরি ওয়ার্ক ভালো ছাত্ররা লাইব্রেরি ওয়ার্ক করতে পছন্দ করে বেশি। লাইব্রেরি ওয়ার্ক করলে খুব সহজেই কঠিন বস্তুকে আয়ত্ব করা যায়। এ কারণে দিনের একটি নির্দিষ্ট সময় বাছাই করে ঐ সময়টাতে লাইব্রেরি ওয়ার্ক কর। দেখবে ভালো ছাত্র হয়ে ওঠা খুবই সহজ হয়ে যাবে। ৫. খারাপ বন্ধু ত্যাগ ভালো ছাত্র হতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হল খারাপ বন্ধুগুলোকে ত্যাগ করতে হবে। খারাপ বন্ধু থাকলে তোমার সময়গুলো খুবই বাজেভাবে নষ্ট হয়ে যাবে। পড়াশুনা করতে পারবে না, এমনকি মাদকাসক্ত হয়ে পড়তে পারো। এ কারণে ভালোভাবে পড়াশুনায় মনোযোগ আনতে তুমি তোমার বন্ধুচক্র থেকে খারাপ বন্ধুদের বাদ দিয়ে প্রয়োজনে কিছু ভালো বন্ধু যোগ করুন।