নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশসহ সাংবাদিকদের বিভিন্ন দাবি আদায়ে আজ বৃহস্পতিবার সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছাঁটাই বন্ধ করা, ঈদের আগে বকেয়াসহ বেতন-বোনাস পরিশোধ করা, সংসদে গণমাধ্যমকর্মী আইন পাস করার দাবিসহ এই শিল্পে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে ঐক্যপরিষদের পূর্ব ঘোষিত এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করার জন্য গণমাধ্যমের সাংবাদিক-শ্রমিক-কর্মচারীদের আহ্বান জানিয়েছে বিএফইউজে। প্রেস বিজ্ঞপ্তি
