মিসরে ট্রেন স্টেশন থেকে মুরসির পলাতক পুত্র গ্রেফতার

আপডেট : ১৮ জুলাই ২০১৪, ২০:৫০
মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসির পলাতক এক পুত্রকে শুক্রবার কায়রোর দক্ষিণের একটি ট্রেন স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে। গাঁজা রাখা ও সেবনের দায়ে তাকে একবছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। নিরাপত্তা কর্মকর্তারা একথা জানান। মিসরের সরকারি বার্তা সংস্থা মিনা খবরে বলা হয়, একটি ট্রেনে করে যাওয়ার সময় আব্দুল¬াহ মুরসিকে (১৯) গ্রেফতার করা হয়। মিসরের একটি আদালত গত ২ জুলাই তাকে ও তার এক বন্ধুকে একবছরের কারাদণ্ড দিয়েছিল। গাঁজা রাখা ও সেবনের দায়ে তাদের এ সাজা দেয়া হয়েছিল। কালিউবিয়ার নীল ডেনাটা প্রদেশের বান হার একটি আদালত তাদের একবছরের কারাদণ্ড ও ১০ হাজার মিসরীয় পাউন্ড জরিমানা করে।