সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৮ জুলাই ২০১৪, ২১:০৪
বেলকুচিতে বিএনপি’র সংবাদ সম্মেলন বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা\ দীর্ঘ প্রতীক্ষার পর সিরাজগঞ্জের বেলকুচি পৌর বিএনপি’র কমিটি ঘোষিত হওয়ায় নবনির্বাচিত কর্মকর্তাদের পরিচিতি, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, জেলা বিএনপি সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু, সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ পৌর মেয়র এ্যাডভোকেট এম. মোকাদ্দেস আলীসহ নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বেলকুচিতে সংবাদ সম্মেলন হয়েছে। শুক্রবার বেলকুচি প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে পৌর বিএনপি’র নবনির্বাচিত সভাপতি এন্তাজ আলী প্রামাণিকের সভাপতিত্বে সম্মেলনে উপজেলা বিএনপি নেতা গোলাম আজম, আজিজল হক সরকার, আলতাফ হোসেন সরকার, মনোয়ার চৌধুরী বাবু, মজনু খান, মনোয়ার হোসেন শামীম, ছাত্র দল নেতা গোলাম কিবরিয়াসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। রূপগঞ্জে ছাত্রদলের আলোচনা সভা রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা\ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে ভুলতাস্থ রাঁধুনী রেস্টুরেন্টে গতকাল শুক্রবার আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা সালাহউদ্দিন দেওয়ান। বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা রফিকুল ইসলাম রফিক, রাকিব হাসান, আমিনুল ইসলাম, জাকির হোসেন, পারভেজ, আবু তালেব, এনামুল, লিটন, এমরান, মিঠু, আরিফ, মোমেন, ওমর হোসেন, শফিক, নাহিদ, জহির, মোবারক, আশরাফুল, বাচ্চু, শরীফ, সাজ্জাদ, হুমায়ুন, সোহাগ, শাহজাহান, সবুজ, বাবুল, শরীফ, মোকারম প্রমুখ। দেবীগঞ্জে বিলুপ্তির পথে দেশি মাছ দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা\ দেশীয় মাছের প্রজনন কাল বর্ষায় দেবীগঞ্জের ডোবা-নালা, পুকুর, জলাশয়, খাল বিল, নদ-নদী থৈ থৈ পানিতে ভরে উঠতো। এতে অবাধ বিচরণে শিং, কৈ, মাগুর, টাকি টেংরা, ষোল, গচি, পাবদা, গজার, চেং, পুটি, ধ্যাদো, বালুচাটা, বালিয়া, চিংড়ি, খইলশা, মলা, ঢ়েলা এ সব মাছ প্রকৃতিগতভাবে উত্পাদন বাড়ত। কৃষিতে কীটনাশকের যত্রতত্র ব্যবহার পলি জমে ও বাড়ি বানাতে পুকুর ডোবা জলাশয় নদী-নালা, খাল-বিল ভরাটের কারণে বসবাসের উত্স না থাকায় বিলিন হতে চলেছে দেশীয় মাছ। পীরগাছায় সাজাপ্রাপ্ত আসামিসহ ৭ জন গ্রেফতার পীরগাছা (রংপুর) সংবাদদাতা \ রংপুরের পীরগাছায় গত বৃহস্পতিবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে সাজাপ্রাপ্ত, ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন মামলার এজাহার নামীয় ৭ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার কৃতদের গতকাল শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হয়। পীরগাছা থানা পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে পীরগাছা থানার এস আই মালেকের নেতৃত্বে উপজেলার সুন্দর গ্রামের ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি নজরুল ইসলামকে আটক করে। ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন মামলার এজাহার নামীয় ৬ জনকে গ্রেফতার করে। মুন্সীগঞ্জের দীঘিরপাড়ে অবৈধভাবে বালু উত্তোলন মুন্সীগঞ্জ প্রতিনিধি \ মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দীঘিরপাড়ে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। অপিরিকল্পিতভাবে দিন-রাত বালু উত্তোলনে হুমকির মুখে পড়েছে নদী তীরের বসত বাড়ি, কৃষি জমি ও বাজার। অভিযোগ রয়েছে স্থানীয় ভূমি অফিসের সাথে আঁতাত করে বিএনপির স্থানীয় নেতা বালু লুটের নেতৃত্ব দিচ্ছেন। আতঙ্কিত গ্রামবাসীরা জানায়, অস্ত্রসহ র্যাবের হাতে আটক হয়েও ছাড়া পাওয়া এবং জাটকাসহ গ্রেফতার হয়ে জামিন পাওয়ার পর তার দাপট যেন আরও বেড়ে গেছে। টঙ্গীবাড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাহেলা রহমতউল্লাহ বলেন, দিঘিরপাড়ে বালু লুটপাটের বিষয়টি অবগত নই। এখনই তহশিলদার পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। মংলায় ‘মোড়কে পাটপণ্য ব্যবহার আইনের বাস্তবায়ন’ শীর্ষক সভা মংলা (বাগেরহাট) সংবাদদাতা \ পাট ও পাটশিল্প রক্ষা কমিটি এবং এ্যাকশন এইড’র যৌথ আয়োজনে শুক্রবার বিকালে মংলার বিএলএস রোডস্থ ”সুজন” মিলনায়তনে রাষ্ট্রায়ত্ব পাটশিল্পকে হোল্ডিং কোম্পানি করার সিদ্ধান্ত বাতিল ও ‘মোড়কে পাটপণ্য ব্যবহার আইন’ বাস্তবায়ন শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পাট ও পাটশিল্প রক্ষা কমিটির নেতা মো. নূর আলম শেখ। প্রধান অতিথির বক্তব্য রাখেন এ্যাকশন এইড’র ডেপুটি ডিরেক্টর এ. আর. আমান প্রমুখ। দাউদকান্দির পল্লীতে বিদ্যুত্ সংযোগ উদ্বোধন দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা\ ইলিয়টগঞ্জ (উত্তর) ইউনিয়নের ভেলানগর গ্রামে গতকাল শুক্রবার বিদ্যুত্ সংযোগ উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া এম. পি। জামাল মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসেম সরকার, সাধারণ সম্পাদক আহসান হাবিব চৌধুরী লিল মিয়া, স্থানীয় আওয়ামীলীগ নেতা কাজী নুরুল হক, সাবেক চেয়ারম্যান মামুনর রশিদ, মাসুদ ভূূইয়া ও মোস্তফা কামাল খোকন। ভেলানগর গ্রামে ৭০টি পরিবারকে এই বিদ্যুত্ সংযোগের আওতায় আনা হয়। কুমিল্লায় নকল ওষুধের কারখানার সন্ধান কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লায় নকল ওষুধের কারখানার সন্ধান পেয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। দেশি-বিদেশি বিভিন্ন নামী-দামী কোম্পানির ওষুধের লেবেল, কৌটা, যন্ত্রপাতিসহ বিপুল পরিমাণ নকল ওষুধ উদ্ধারসহ আমজাদ হোসেন নামের একজনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে নগরীর ছোটরা এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ এ নকল ওষুধের কারখানার সন্ধান পায়। মহানগরীর ছোটরা পশ্চিমপাড়া এলাকায় হোসেন ভিলা নামের একটি আধাপাকা টিনশেড ভবনে অভিযান চালায়। এ সময় পুলিশ ওই ভবন থেকে স্কয়ার, এসিআই, ইউএসএ, চায়না, স্টার গোল্ড, হারবাল, ফারাগোল্ডসহ দেশি-বিদেশি বিভিন্ন নামী-দামী কোম্পানির ওষুধের লেবেল, কৌটা, বাক্স, মূল্য বসানোর মেশিন, পরিমাপক যন্ত্র, সাড়ে ৪ হাজার সাদা রঙয়ের টেবলেট, ডিফিকাল্ট-ডি, ভিটামিন ও যৌন উত্তেজকসহ বিপুল পরিমাণ নকল ওষুধ ও ওষুধ তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সুন্দরগঞ্জে অফিস সহকারী অপসারণের দাবিতে মানববন্ধন সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী কাম-হিসাবরক্ষক শাহিনুল হকের বদলি ও অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল শুক্রবার স্বাস্থ্য কমপ্লেক্স রোডে বদলি ও অপসারণের দাবিতে ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীরা একঘন্টাব্যাপী মানববন্ধন করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- সেনেটারী ইন্সপেক্টর শহিদুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক আজিম মিয়া, স্বাস্থ্য সহকারী আঃ রউফ, রিপন ও শাহাজাদী প্রমুখ। কোটালীপাড়ায় ভূমি জরিপ ট্রেনিং কোর্সের সমাপনী কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৩ মাস মেয়াদী ভূমি জরিপ ট্রেনিং কোর্সের সমাপনী অনুষ্ঠান হয়েছে। শুক্রবার শেখ লুত্ফর রহমান আদর্শ সরকারি কলেজের সভাকক্ষে দি আজাদ ভূমি জরিপ ভ্রাম্যমাণ ইনস্টিটিউটের আয়োজনে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে সংগঠক ও প্রশিক্ষক বিষ্ণুপদ বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাংবাদিক, কবি রবীন্দ্রনাথ অধিকারী,সাংবাদিক এইচ এম মেহেদী হাসানাত, মিজানুর রহমান বুলু, গৌরাঙ্গ লাল দাস, মোল্লা মহিউদ্দিন, সুধান্য ঘরামী। সোনাইমুড়ীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারদের অনাস্থা চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা \ নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ৮ নং সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মিন্টুর বিরুদ্ধে দুর্নীতি অনিয়ম ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগ এনে তার বিরুদ্ধে পরিষদের নয় সদস্য অনাস্থা দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. রহিমা বেগমের নিকট ইউনিয়ন পরিষদের সদস্যরা লিখিতভাবে এ অনাস্থা পত্র দাখিল করে। ইউএনও উপজেলা প্রকৌশলীকে এর তদন্ত করে ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তদন্তকারী কর্মকর্তা এলজিইডির প্রকৌশলী আনোয়ার হোসেন জানান- বিষয়টি তদন্তের জন্য উভয় পক্ষকে নোটিস করা হয়েছে। উভয়পক্ষের শুনানির পর তিনি তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। মিঠাপুকুরে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল না ৭ম শ্রেণির ছাত্রী মিঠাপুকুর (রংপুর) সংবাদাদাতা \ মিঠাপুকুর উপজেলার ইকবালপুর গ্রামে গত বৃহস্পতিবার রাত ১২টায় সপ্তম শ্রেণির ছাত্রী শারমিনের বিয়ে অনুষ্ঠিত হয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, সাকোয়াত হোসেনের কন্যা শালমারা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী শারমিন আক্তারকে তাজপুর গ্রামের লোতফার আলীর পূত্র এরশাদ আলীর সঙ্গে বিয়েতে বাধ্য করেন কনের পিতা। বাল্য বিবাহের সংবাদ শুনে ইউএনও মোহা. হারুন-অর-রশিদ বাল্য বিবাহ প্রতিরোধে এবং বন্ধের জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজকে নির্দেশ দেন। তিনি ঘটনাস্থলে গিয়ে বিবাহ বন্ধ করে দেন। এক পর্যায়ে ওই মেয়ের পিতা রাত আনুমানিক ১২ টায় রংপুরে গিয়ে তার মেয়েকে এরশাদের সঙ্গে বিবাহ দেন। লালমনিরহাটে আইনি সহায়তা দিতে আইন ও সালিশ কেন্দ্রের ঘটনাস্থল পরিদর্শন লালমনিরহাট প্রতিনিধি \ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শফিরহাট গ্রামে আক্রান্ত হিন্দু পরিবারকে আইনি সহায়তা দিতে আইন ও শালিস কেন্দ্রের চার সদস্যের একটি দল গতকাল শুক্রবার সকালে ওই এলাকা পরিদর্শন করেছেন। সংস্থার ইনভেস্টিগেশন ইউনিটের সিনিয়র উপ-পরিচালক মোহাম্মদ টিপু সুলতান ওই টিমের নেতৃত্ব দেন। পরে তারা লালমনিরহাট পুলিশ সুপার এ টি এম মোজাহিদুল ইসলামের সাথে সাক্ষাত করেন। গত ১৩ জুলাই সকালে ওই গ্রামের দরিদ্র হিন্দু বিধবা পুষ্প রানী সেনের জমি দখল করতে গিয়ে দখলদাররা পুষ্প রানীসহ তার দুই ছেলে ও ছেলের বউকে কুপিয়ে জখম করে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় ওই দিন পাটগ্রাম থানায় ১৮ জন নাম উল্লেখসহ ৮/১০ জন অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে মামলা হয়। পুলিশ সুপার এটিএম মোজাহিদুল ইসলাম জানান, প্রধান আসামিসহ তিনজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। সংস্থাটি দরিদ্র হিন্দু পরিবারটিকে আইনি সহায়তা প্রদানের আশ্বাস দেন। কুলিয়ারচরে গ্যাস গ্রাহক সংযোগের উদ্বোধন কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ গতকাল শুক্রবার কুলিয়ারচর পৌর এলাকার অজিত সাহার বাড়ির চুলায় আগুন জ্বালিয়ে তিতাস গ্যাসের গ্রাহক সংযোগের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর)-এর সংসদ সদস্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সভাপতি আলহা্জ্ব নাজমুল হাসান পাপন। উদ্বোধনের সময় কুলিয়ারচরের শিল্পপতি আলহাজ্ব মুছা মিয়া সিআইপিসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা সীমান্তে ৩ ভারতীয় নাগরিক আটক চুয়াডাঙ্গা প্রতিনিধি \ পুলিশ গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী বাংলাদেশি তালসারি নামক স্থান থেকে ৩ জন ভারতীয় নাগরিককে আটক করে। আটককৃতরা হলোঃ পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মরুদিয়া থানাধীন বাখী গ্রামের মৃত এলাহী মল্লিকের পুুত্র আবের মল্লিক (৫২) ও আবেদ আলী মল্লিকের পুত্র হাফিজুর মল্লিক (২৮) এবং একই জেলা ও থানাধীন দিগলকান্দি গ্রামের মৃত যতীন্দ্র বাগদীর পুত্র আশু বাগদী (৪৫)। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সিকদার মশিউর রহমান জানান,শুক্রবার ভোরের এলাকার ঐতিহাসিক তালবাগান (তালসারি) নামক স্থানে উল্লেখিত ৩ জন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। ঘটনার সময় ঘটনাস্থলে টহলরত পুলিশ ঐ স্থানে অবস্থানরত ঊল্লেখিত ৩ জনকে চ্যালেঞ্জ করলে অবস্থানকারীরা সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হয়। সীমান্তের জিরো পয়েন্ট থেকে বাংলাদেশের প্রায় ৩ কি.মি. অভ্যন্তরে অবস্থানের বিষয়টি পুলিশের মনে সন্দেহের সৃষ্টি করে। এ অবস্থায় পুলিশ এদেরকে আটক করে। দশমিনায় জেলেদের মধ্যে উপকরণ বিতরণ দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা\ পটুয়াখালী দশমিনা উপজেলায় জেলে পূর্ণবাসনে ৪০ জেলেকে প্রশিক্ষণ শেষে উপকরণ বিতরণ করা হয়। গতকাল শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে মত্স্য অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ শাহজাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন। বক্তব্য দেন, ইউএনও আজহারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ফখরুজ্জামান বাদল, জেলা মত্স্য অফিসার আজহারুল ইসলাম, আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবুল কালাম ও জাটকা সংরক্ষণ প্রকল্পের সহ-পরিচালক মাহাবুবুল হক প্রমুখ। জয়পুরহাটে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল আটক জয়পুরহাট প্রতিনিধি \ জয়পুরহাটের সোনাপুর থেকে শাড়ী, থ্রিপিছ, প্রসাধনী সামগ্রীসহ বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি। জয়পুরহাট-৩ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুর রাজ্জাক তরফদার জানান, শুক্রবার বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে পাঁচবিবি উপজেলার সোনাপুর থেকে শাড়ী কাপড়, থ্রিপিছ,প্রসাধনী সমগ্রী সহ বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক করেছে। মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারে ডাকাতি কিশোরগঞ্জ প্রতিনিধি \ তিন উপজেলার সীমান্তবর্তী এলাকায় মেঘনা নদীতে গতকাল শুক্রবার একটি যাত্রীবাহী ট্রলারে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা যাত্রীদের নিকট থেকে নগদ দুই লক্ষ টাকা, স্বর্ণালংকার, মাছের পেডি ও অন্যান্য মালামালসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও সরাইল উপজেলা এবং কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় ঘটনাটি ঘটেছে। রায়পুরে ৩ ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ রায়পুরে বৃহস্পতিবার মধ্য রাতে পূর্ব কেরোয়া গ্রামে ছিনতাইয়ের প্রস্তুতি কালে ৩ ছিনতাইকারীকে গনপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। আটকৃতরা হলো- পূর্ব কেরোয়া গ্রামের মোহাম্মদ উল্যা ছেলে কামরুল হাছান (১৮), লুধুয়া গ্রামের শাহ আলমের ছেলে সবুজ (১৯) ও সদর উপজেলার ছবিলপুর গ্রামের মিয়াজ উল্যার ছেলে এমরান (১৮)। আটকৃতদের শুক্রবার ডাকাতি প্রস্তুতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। কলমাকান্দায় সাংসদের অনুদানের চেক বিতরণ কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনা কলমাকান্দায় শুক্রবার উপজেলা পরিষদ সভাকক্ষে নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাস তাঁর ঐচ্ছিক তহবিল হতে মুক্তিযোদ্ধা অসুস্থ সাংবাদিক, মসজিদ, মাদ্রাসা, গীর্জা ও অসহায় অতি দরিদ্র ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে চেক বিতরন করেছেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল হক তারা, সম্পাদক আনোয়ার হোসেন আজাদ, যুগ্ম সম্পাদক ইদ্রিছ আলী তালুকদার, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা পলাশ বিশ্বাস ও কলমাকান্দা প্রেস ক্লাব সম্পাদক মোঃ ফখরুল আলম খসরুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেহেরপুর-মহাজনপুর সড়কে ছিনতাইকারীদের বোমায় আহত ১ মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর-মহাজনপুর সড়কে সদর উপজেলার কোলার মোড়ে এক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীদের ছুঁড়া বোমার স্পিলিন্ডারের আঘাতে বিল্লাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ওই ঘটনা ঘটেছে। মুন্সীগঞ্জ শহর ধুলো-বালুমুক্ত রাখার দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জ প্রতিনিধি \ মুন্সীগঞ্জ শহর ধুলো-বালুমুক্ত রাখার দাবিতে মানববন্ধন করা হয়েছে । শুক্রবার শহরের প্রাণ কেন্দ্র সুপার মার্কেটের চত্বরে মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন বয়সের মানুষ অংশ নেয়। এই কর্মসূচীর আয়োজক চা-দোকানী দেলোয়ার হোসেন জানান, শহরের রাস্তা ঘাটে এত ধুলো বালু যে পথ চলা দায়। আর গাড়ি যাওয়ার পর এই ধুলো পথচারী এবং আশপাশের বসতি ও স্কুল কলেজের পরিবেশ নষ্ট করছে। প্রথম শ্রেণির পৌরসভা এবং বিপুল সংখ্যক পরিচ্ছন্ন কর্মী থাকলেও এ শহরটিকে পরিচ্ছন্ন বা ধুলো-বালু মুক্ত করার ব্যাপারে কোন প্রচেষ্টা নেই। গাজায় ইসরাইলী বর্বর হামলার প্রতিবাদে মহেশখালীতে ডাকাতের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার মহেশখালী (কক্রবাজার) সংবাদদাতা \ কক্সবাজারের মহেশখালী উপজেলায় থানা পুলিশের অভিযানে ডাকাতের বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। ওই সময় আয়েশা বেগম (২৫) গৃহবধু কে আটক করেছে। আটকৃত নারী ভুলাইয়া ডাকাতের স্ত্রী। শুক্ররবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানা অফিসার ইন-চার্জ ওসি আলমগীর হোসেন একদল পুলিশ সদস্য নিয়ে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহীপাড়া ডাকাত সদ্দার আব্দুল মালেক ভুলাইয়া ডাকাতের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত ভুলাইয়া সহ অন্যরা পালিয়ে যায়। ওই সময় ডাকাত ভুলাইয়ার বাড়িতে পুলিশ ব্যাপক তল্লাশি করে ১টি দেশীয় তৈরী লম্বা বন্দু ২৩রাউন্ড তাজা কাতুর্জ উদ্ধার করে। সারিয়াকান্দি নদীভাঙনে আশ্রিত পরিবারের সেবার জন স্থায়ী মেডিক্যাল ক্যাম্প সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার সারিযাকান্দির যমুনা ভাঙন কবলিত এলাকা রৌহাদহ বাজারে বন্যা নিয়ন্ত্রন বাঁধে আশ্রিত মানুষের জরুরি চিকিত্সা সেবাদানে গতকাল শুক্রবার সকাল থেকে অস্থায়ী চিকিত্সা ক্যাম্প খোলা হয়েছে ।এই ক্যাম্পে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিকিত্সা সেবা দেওয়া হচ্ছে । একজন মেডিকেল অফিসারের নেতৃত্বে ২জন মেডিকেল এ্যাসিটেন্ট দায়িত্ব পালন করছে ।এদিকে সংসদ সদস্য আব্দুল মান্নানের তহবিল থেকে ২০টি টিউবয়েল , ৩০টি সেনেটারী ল্যাল্টিন স্থাপন করা হয়েছে । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা:বিধান চন্দ্র মুজুমদার বলেন, পানিবাহিত রোগ বিভিন্ন রোগের চিকিত্সা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে। কোটালীপাড়ায় লার্নিং এন্ড আর্নিং প্রশিক্ষণের উদ্বোধন কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জ কোটালীপাড়া উপজেলায় বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত অনলাইনে আয় বিষয়ক ৫ দিনব্যাপী লার্নিং এন্ড আর্নিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সোমবার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড)-এর প্রশিক্ষণ কক্ষে উপস্থিত থেকে উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিকাইল, লার্নিং এন্ড আর্নিং প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মোঃ আসাদুজ্জামান, মোঃ ইয়াছিন আলী,সহকারী প্রোগ্রামার মোঃ লিটন হোসেন উপস্থিত ছিলেন। সৈয়দপুরে দু’জন গাঁজাসেবীর কারাদণ্ড সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারী সৈয়দপুরে প্রকাশ্যে গাঁজা সেবন ও বিক্রির দায়ে ২ যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী হাকিম ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম পৃথক মেয়াদে তাদের ওই দণ্ডাদেশ দেন। এর মধ্যে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে মো. সোহেল রানাকে (২৪) একমাসের এবং গাঁজা বিক্রির দায়ে মো. সবুজকে (৩০) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। কালিয়াকৈরে ওপেন হাউস ডে কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাত \ গাজীপুরের কালিয়াকৈর থানা চত্বরে শুক্রবার সকালে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। পুলিশ ও জনগণের মধ্যে মতবিনিময় এবং সুষ্ঠুভাবে পুলিশি কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে আয়োজিত ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মোঃ ওমর ফারুক। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, ওসি (তদন্ত) রফিকুল ইসলাম,শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম , কালিয়াকৈর প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন প্রমুখ।