চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রাস্তা চলাচল অযোগ্য

আপডেট : ১৮ জুলাই ২০১৪, ২১:৩৩
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা একটি প্রথম শ্রেণীর পৌরসভা হলেও এই পৌরসভার রাস্তাগুলো চলাচলের জন্য অযোগ্য হয়ে পড়েছে। বড় ইন্দারা মোড় থেকে পুরাতন বাজার-হাসপাতাল সড়ক, পাঠানপাড়া-করনেশন-উদয়ন মোড়, নিমতলা-মেথরপাড়া-মিস্ত্রিপাড়া-হাসপাতাল সড়ক, শান্তিমোড়-রাজারামপুর হামিদুল্লাহ্ উচ্চ বিদ্যালয়-উপর রাজারামপুর-চাঁন্দলাই সড়ক ও বেলেপুকুর রাস্তাগুলো দীর্ঘদিন যাবত্ সংস্কার না করায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। পিচ কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। রিকশা-ভ্যান, অটো রিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচলে ভোগান্তির শিকার হচ্ছেন পৌরবাসী।