পঁচাত্তর লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

আপডেট : ১৮ জুলাই ২০১৪, ২১:৩৪
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি বনপুকুরস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গত বৃহস্পতিবার সন্ধ্যায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ১ কেজি ৬৫০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ। জড়িত থাকার অভিযোগে সুজন ধর নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। তাকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লোহাগাড়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি মোহাম্মদ শাহজাহান পিপিএম ও এসআই সোলাইমানের নেতৃত্বে যাত্রীবাহী বাস থেকে পাচারকারী সুজন ধরকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ১ কেজি ৬৫০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণবারের মূল্য আনুমানিক ৭৫ লাখ টাকা।