বড়াইগ্রামে সাপের কামড়ে আদিবাসী কিশোরের মৃত্যু

আপডেট : ১৮ জুলাই ২০১৪, ২১:৩৪
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বাগডোবে গতকাল শুক্রবার ভোরে বিষাক্ত সাপের কামড়ে রাজীব মাহাতো (৮) নামে আদিবাসী এক কিশোরের মৃত্যু হয়েছে। সে খাকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র। নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষাক্ত সাপ রাজীবকে কামড় দেয়। পরে বড়াইগ্রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে জানান।