ঢাকা বেনবেইস অফিসের উদাসীনতার কারণে দেওয়ানগঞ্জ উপজেলার দেলোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান সহকারী মজিবর রহমান ৪ বছর ধরে ঘুরেও অবসর ভাতা উত্তোলন করতে পারছেন না। ১৯৮৪ সালে বিদ্যালয়ে চাকরিতে যোগদান করে ২৭ বছর চাকরি শেষে ২০১১ সালে অবসর গ্রহণ করেন। বর্তমানে জটিল রোগে আক্রান্ত হয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। অবসর ভাতা নেয়ার জন্য ঢাকা বেনবেইস অফিসের সচিব বরাবর কাগজপত্র জমা দিয়ে ৪ বছর ধরে ঘুরেও তিনি ভাতা পাননি।
