সুনামগঞ্জ টিআইবি’র উদ্যোগে মতবিনিময়

আপডেট : ১৮ জুলাই ২০১৪, ২১:৪৫
সুনামগঞ্জ টিআইবি’র অনুপ্রেরনায় গঠিত সচেতন নাগরিক কমিটির উদ্যোগে দূর্নীতি প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার সন্ধায় স্থানীয় কাজির পয়েন্টস্থ টিআইবি কার্যালয়ে সনাক সভাপতি নুরুর রব চৌধুরী সভাপতিত্বে অনুষ্টিত ইফতার পূর্ব আলোচনা সভায় বলা হয় দুর্নীতি থেকে বেরিয়ে না আসতে পারলে দেশের উন্নয়ন সম্ভব হবে না। সুনামগঞ্জ সনাকের সাবেক সভাপতি,অধ্যক্ষ পরিমল কান্তি দে’র সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এড.আইনুল ইসলাম বাবলু, সাপ্তাহিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন, এস এ টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদার, আরটিভি’র আবেদ মাহমুদ চৌধুরী, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি বুরহান উদ্দিন, এনটিভি’র দেওয়ান শাহজাহান চৌধুরী গিয়াস, চ্যানেল নাইন’র প্রতিনিধি এ আর জুয়েল, টুয়েন্টি ফোর প্রতিনিধি মাইদুল রাসেল, দেশ টিভি’র জাকির হোসেন সহ প্রমূখ সহ জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।