সাতক্ষীরায় বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই আহত

আপডেট : ১৮ জুলাই ২০১৪, ২১:৪৫
সাতক্ষীরা সদর উপজেলার আলিপুরে গতকাল শুকবার সকালে বড় ভাই মোকাব্বের হোসেনের ছোঁড়া এয়ারগানের গুলিতে গুলিবিদ্ধ হয়ে ছোট ভাই মোস্তাফিজুর রহমান (৪৫) আহত হয়েছেন। স্থানীয়রা জানান, মোকাব্বের হোসেনের বড় ছেলে বাহারুল হোসেন মাদকাসক্ত। সকালে বাহারুল নিজের মোটরসাইকেল নিয়ে বাইরে যেতে চাইলে তার পিতা তাকে নিষেধ করেন। এ সময় বাহারুল বাবার নিষেধ অমান্য করে বাইরে যেতে উদ্যত হলে বাবা মোকাব্বের হোসেন বাড়িতে থাকা এয়ারগান দিয়ে মোটরসাইকেলের টায়ারে গুলি করেন। কিন্তু গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা তার ছোট ভাই মোস্তাফিজুরের পায়ে গুলিবিদ্ধ হয়। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।