পাওয়ার ট্রলি চালিয়ে স্বাবলম্বী লিল্টু

আপডেট : ১৮ জুলাই ২০১৪, ২১:৪৬
চারঘাট (রাজশাহী) সংবাদদাতা রাজশাহীর চারঘাট উপজেলা সদরের মিয়াপুর গ্রামের আশরাফ আলীর চার সন্তানের মধ্যে ফজলুল হক লিল্টু মেজ। ৭ম শ্রেণী পর্যন্ত লেখাপড়ার পর আর লেখাপড়া হয়নি। প্রথমে মোটর সাইকেলের মেকার হিসাবে কাজ শিখতে গিয়ে সফল হননি। তারপর বাড়ি থেকে বের হয় কাজের সন্ধানে ১৯৯৫ সালে নারায়ণগঞ্জ শহরে গিয়ে একটি সুতা কারখানায় কাজে যোগদান করেন। সেখানেও সে মন টেকাতে পারেননি। বিভিন্ন জায়গায় ব্যর্থ হয়ে পরে লোন নিয়ে একটি পাওয়ার ট্রলি ক্রয় করে নিজেই চালাতে থাকেন। বাড়ির পাশে একটি ইটভাটা থেকে তিনি তার ট্রলিতে করে বিভিন্ন লোকালয়ে ভাড়ায় ইট পৌঁছে দেন। এভাবে ইটের ভাড়া, বালুর ভাড়ায় চলতে থাকে তার পাওয়ার ট্রলি। এতে ফিরে এসেছে তার সংসারের সচ্ছলতা।