কৃষি কর্মকর্তার স্বেচ্ছাচারিতা

আপডেট : ১৮ জুলাই ২০১৪, ২১:৪৬
নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা পিরোজপুরের নাজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল হক-এর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। উপজেলা কৃষি কর্মকর্তা অপর উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিতিশ কুমার হালদার ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সিদ্দিকুর রহমানের সহযোগীতায় গ্রুপভিত্তিক কৃষকদের এ প্রশিক্ষণে ৫ শতাধিক কৃষককে প্রশিক্ষণ না দিয়ে ভুয়া মাস্টাররোল ও বিল ভাউচার তৈরি করে কৃষক প্রশিক্ষণ ভাতা (কৃষক প্রতি ৫শত টাকা) আত্মাসাত্ করেছেন। এছাড়া জলবায়ু পরিবর্তন প্রকল্পের আওতায় শুষ্ক মৌসুমে কৃষকের বীজ তলায় সেচ সুবিধায় উপজেলার ১১টি পুকুর খননে লক্ষাধিক টাকা, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চলমান ক্ষুদ্র চাষীদের জন্য কৃষি সহায়ক প্রকল্পের আওতায় নাজিরপুরে কৃষকদের গ্রুপ গঠনে ৩৮টি গ্রুপের প্রতি গ্রুপে সারে চার হাজার টাকা বরাদ্দ থাকলেও সেখানে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের দেড় হাজার টাকা দিয়ে গ্রুপ গঠন করছেন উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল হক। সার্বিক অভিযোগের বিষয়ে কর্মকর্তা শহিদুল হক বলেন, নাজিরপুর কৃষি অফিসে কোন সরকারি বরাদ্দ আসে না। কিছু প্রশিক্ষণ কর্মকাণ্ড চলে। এছাড়া কয়েকজন অসাধু উপ-সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় তারা আমার বিরুদ্ধে সর্বত্র মিথ্যা অভিযোগ দিচ্ছেন।