কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৪৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংস্কারের নামে প্রায় অর্ধ কোটি টাকা উপজেলার কতিপয় কর্মকর্তাকে ম্যানেজ করে নামমাত্র কাজ দেখিয়ে আত্মসাত্ করার অভিযোগ পাওয়া সোমবার বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকাবাসী জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা গেছে, চলতি ২০১৩/১৪ অর্থ বছরের উপজেলার ৭ টি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কারের জন্য প্রতিটির জন্য ১ লক্ষ ৫০ হাজার করে ও বাকি ৩৭ টি প্রাথমিক বিদ্যালয়ে জন্য ক্ষুদ্র মেরামত ৩০ হাজার করে অর্থ বরাদ্দ আসে। উক্ত বিদ্যালয়গুলোর অধিকাংশই প্রধান শিক্ষক ও সভাপতির যোগসাজশে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকতারী পারভীন ও উপজেলা প্রকৌশলী কর্মকর্তা জে কে আনোয়ারুল ইসলামকে উেকাচের বিনিময় ম্যানেজ করে নামে মাত্র কাজ দেখিয়ে প্রকৌশলীর নিকট থেকে প্রত্যয়নপত্র নিয়ে পুরো টাকা আত্মসাত্ করছেন। নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, উপজেলা প্রকৌশলী ও উপজেলা চেয়ারম্যানকে ম্যানেজ করার অজুহাত দিয়ে ফাইল প্রতি ৫ হাজার করে টাকা নিয়ে প্রত্যয়নপত্র প্রদান করেছেন।
