চন্দনা নদীর ভাঙ্গনের কবলে পরে মধুখালী উপজেলার কোড়কদী ইউনিয়নের বাগাট-পাঁচকোড়কদী সড়কের ভাটিখাল এলাকায় বিলীন হবার পথে। সড়কটি ধ্বসে পড়ায় ওই এলাকার কোড়কটি বাজারের বেশ কয়েকটি দোকান ঘড় নদীগর্ভে বিলীন হবার পথে। ভোগান্তিতে পড়েছে ওই সড়কে চলাচলকারী এলাকাবাসী।
সম্প্রতি রাজবাড়ি পানি উন্নয়ন বোর্ড চন্দনা নদী পূনঃ খননের কাজটি বাস্তবায়ন করেন। কিন্তু খনন কাজটি বাস্তবায়নে নিদৃষ্ট পরিমান বার্ম (পাড়) না রাখায় এবং অতি বৃষ্টির কারণে এলজিইডর নির্মিত বাগাট-পাঁচকোড়কদী সড়কের ভাটিখাল এলাকায় ধ্বস নামে। এর কারণে এলজিইডির সড়কটি ও কোড়কদী বাজারের বেশ কয়েকটি দোকান নদীগর্ভে হুমকির মুখে পড়েছে। স্থানীয় এলাকাবাসী মো. শাজাহান জানান, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির করণেই এ রাস্তাটি ও বাজারের দোকান গুলো বিলীন হবার উপক্রম হয়েছে। পানি উন্নয়ন বোর্ড কর্তপক্ষ যদি খননের সময় বার্ম(পাড়) রাখতো তবে এধরণের ভাঙ্গনে ঘটনা ঘটতো না।
মধুখালী উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর কবীর জানান, রাস্তা ভাঙ্গনের বিষয়টি সরেজমিনে পরিদর্শন করেছি এলজিইডির রাস্তাটি সংস্ককরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
