রাজশাহী বিশ্ববিদ্যালয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের একটি কোর্সের পরীক্ষা প্রায় এক বছর পর চতুর্থ বর্ষে গ্রহণ করা হয়েছে। তৃতীয় বর্ষের বাকি কোর্সগুলোর পরীক্ষা গত বছরের জুনে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু একটি কোর্সের পরীক্ষা তখন গ্রহণ করা সম্ভব হয় নি। তাই প্রায় একবছর পর ২৫ নম্বরের চূড়ান্ত ফিল্ড ওয়ার্ক পরীক্ষাটি নিয়েছে গত মঙ্গলবার বিভাগটি।
উল্লেখ্য, ওই বর্ষের শিক্ষার্থীরা ইতোমধ্যে চতুর্থ বর্ষের ক্লাস প্রায় শেষ করেছে। তৃতীয় বর্ষের ফলাফল প্রকাশিত না হওয়ায় তারা এখনো চতুর্থ বর্ষে আনুষ্ঠানিকভাবে ভর্তি হতে পারেনি।
