ঢাকা মহানগর মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজী মাস্টার্সের ছাত্রী বিলকিসের (২৪) হার্টের একটি ভাল্ব নষ্ট হয়ে গেছে। হার্টের নতুন ভাল্ব সংযোজন করতে আড়াই লক্ষাধিক টাকার প্রয়োজন। তিনি তার চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: বিলকিস, সঞ্চয়ী হিসাব নং-১০,৬৩৩, উত্তরা ব্যাংক লি:, রমনা শাখা, ঢাকা-১০০০। মোবাইলঃ বিকাশ-০১৮৫৮১২৩৯৪৮।
মোছাঃ রুমি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বাসিন্দা মোছাঃ রুমি (২১) হূদরোগে আক্রান্ত। চিকিত্সকরা অতিদ্রুত তার ‘হার্ট সার্জারি’র পরামর্শ দিয়েছেন। এজন্য প্রায় ৩ লক্ষ টাকার প্রয়োজন যা তার দরিদ্র দিনমজুর পিতার পক্ষে যোগাড় করা সম্ভব নয়। তিনি তার চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মোছাঃ রুমি, সঞ্চয়ী হিসাব নং-৩৩৯৩৩, অগ্রণী ব্যাংক লিঃ, সাদুল্লাপুর শাখা, গাইবান্ধা। মোবাইল নম্বর-০১৯৮২৪১২৯৬৩।
