গাজায় ইসরাইলি হামলার নিন্দা ঢাবি শিক্ষক সমিতির

আপডেট : ১৮ জুলাই ২০১৪, ২২:২৪
ফিলিস্তিনের গাজা উপত্যকায় সাধারণ মানুষের উপর ইসরাইলি সেনাবাহিনীর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনের পক্ষ থেকে বিশ্ব জনমতের তোয়াক্কা না করে ইসরাইল যেভাবে গণহত্যা চালিয়ে যাচ্ছে তা অবিলম্বে বন্ধে জাতিসংঘের কঠোর হস্তক্ষেপ কামনা করা হয়েছে। ফিলিস্তিনে মানবিক এই বিপর্যয় রোধে ইতিবাচক ভূমিকা পালন করতে আন্তর্জাতিক কূটনীতিবর্গের প্রতি আহবান জানানো হয়েছে।-প্রেসবিজ্ঞপ্তি