সেভ দ্য চিলড্রেনের খাবার খেয়ে গাংনীতে শিক্ষকসহ শতাধিক অসুস্থ

আপডেট : ১৮ জুলাই ২০১৪, ২২:২৫
মেহেরপুর প্রতিনিধি ও গাংনী সংবাদদাতা উপজেলায় সেভ দ্য চিল্ড্রেন সংস্থার একটি প্রশিক্ষণ কর্মসূচিতে খাবার খেয়ে প্রায় অর্ধশতাধিক শিক্ষক -শিক্ষিকাসহ শতাধিক অসুস্থ হয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার গাংনী উপজেলার কামারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেভ দ্য চিল্ড্রেন সংস্থার আয়োজিত ৩০ জন শিক্ষিকা ও শিক্ষকদের নিয়ে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় অংশগ্রহণকারীদের সংস্থার পক্ষ থেকে বিতরণকৃত খাবার খাওয়ার পর বিষক্রিয়া হয়ে প্রায় শতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সংস্থার সমন্বয়কারী ইমরান হোসেন জানান, বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। এদিকে সিভিল সার্জন ডাঃ ইসমাইল ফারুক জানান, খাবারে বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছে, তবে সকলেই আশংকামুক্ত।