রংপুর প্রতিনিধি
নগরীর সিওবাজার বানিয়াপাড়া এলাকায় মাত্র ১০ টাকার জন্য আবুল হোসেন (৫৫) নামের এক মুদি দোকানদারকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ফ্লেক্সিলোডের জন্য ১০ টাকা নিয়ে বিরোধের শুরু হয়। ফ্লেক্সিলোডের ওই টাকা না পেয়ে এলাকা ফিরোজ ও আপেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার পর ফিরোজ তার পরিবারের অন্য সদস্যদের নিয়ে আপেলকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে তার পিতা আবুল হোসেনকে পিটিয়ে হত্যা করে তারা। পুলিশ আবুল হোসেনের লাশ মুদি দোকান থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। রংপুর কোতয়ালী থানার ওসি জানান ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
