রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ১৮ জুলাই ২০১৪, ২২:২৬
খান আব্দুর রহমান বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত উইং কমান্ডার মুক্তিযোদ্ধা খান আব্দুর রহমান (৬১) চিকিত্সাধীন অবস্থায় গতকাল ঢাকায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি মা, স্ত্রী ও ১ ছেলে রেখে গেছেন। শাহীন মসজিদে বাদ আছর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর বিএএফ শাহীন কবরস্থানে তাকে দাফন করা হয়। ১৯৮৩ সালের ২৯ ডিসেম্বর তিনি বাংলাদেশ বিমান বাহিনীর ইঞ্জিনিয়ারিং শাখায় কমিশন লাভ করেন।