মিশেল প্রপস্ট। বয়স ১২ বছর। বয়সে ছোট হলেও কর্মে কিন্তু সে ছোট নয়। বিশেষ করে চুরিবিদ্যায়। নিজে স্কুল যায় না। কিন্তু স্কুলের বাস চুরি করতে মোটেও বাধে না তার। প্রথমবার গাড়ি চুরির পর আদালতে নেওয়ার ২৪ ঘন্টার মধ্যে একই স্কুলের গাড়ি আবারো চুরি!
ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের। গত মাসে প্রপস্ট স্কুলের গাড়ি চুরি করে আনন্দ ভ্রমণে যায়। পরে গাড়িসহ তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে আদালতে নেওয়া হলে সে স্বীকারোক্তি দেয়। বয়স কম হওয়ায় আদালত তাকে জরিমানা আদায়ে মুক্তি দেওয়ার নির্দেশ দেয়। মুক্তিও পায়। পরের দিন ওই স্কুলের একটি বাস আবারো চুরি হয়। স্কুল বাসের কাছে একটি প্রাইভেট কার পাওয়া যায়। পরে পুলিশ তদন্ত করে জানতে সেই প্রপস্টই আবারো গাড়ি চুরি করেছে! আবারো তাকে গ্রেফতার করা হয়। স্থানীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকতা চার্লস সোয়েট বলেন, এরকম বালক আজ পর্যন্ত দেখিনি। আদালত থেকে ছাড়া পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে এরকম একটি দু:সাহকি ঘটনা আবার ঘটাতে পারলো সে! কেবল স্কুল গাড়ি নয়, সে নাকি আরো গাড়ি চুরি করেছিল! - ইউপিআই
