নিখোঁজ বিমানে স্বজন হারানো পরিবারে ফের কান্নার রোল

আপডেট : ১৮ জুলাই ২০১৪, ২২:৪৫
এর নাম কষ্টের উপর কষ্ট! উভয় ক্ষেত্রে ‘কষ্টদাতা’ হচ্ছে মালয়েশিয়া এয়ারলাইন্স। অস্ট্রেলিয়ার একটি পরিবারের এক দম্পতি গত মার্চ মাসে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া এমএইচ৩৭০ ফ্লাইটে যাত্রী ছিলেন। বিমানটি হারিয়ে যাবার সাথে রোডনি এবং ম্যারি নামের ওই দম্পতিও চিরদের জন্য হারিয়ে যান। অপরদিকে, বৃহস্পতিবার মালয়েশিয়ার এয়ারলাইন্সের এমএইচ১৭ ফ্লাইটে ছিলেন ওই একই পরিবারের আরেক দম্পতি। এরা হলেন আলবার্ট রিজক এবং তার স্ত্রী ম্যারি। বিধ্বস্ত হওয়া বিমানে আকাশযাত্রা হয়ে যায় তাদের ‘শেষযাত্রা’। একই এয়ারলাইন্সের দুটি পৃথক ফ্লাইটে মোট চার সদস্যকে হারালেও পরিবারের সদস্যদের ওই বিমান কোম্পানির প্রতি কোনোপ্রকার নেতিবাচক সংস্কার নেই বলে জানিয়েছেন এক স্বজন। তিনি বলেন, এয়ারলাইন্সটির জন্য দুঃখ প্রকাশ হচ্ছে। হয়তো ভাগ্যে এটাই লেখা ছিল। কয়েক মাসের ব্যবধানে চারজন আপনজন হারানোর বেদনা সহ্য করা কঠিন। তবে আমরা প্রকৃত ঘটনা জানার অপেক্ষায় আছি।