কে জানতো মজাই সত্যি হবে!

আপডেট : ১৮ জুলাই ২০১৪, ২২:৪৭
মানুষ মাঝে মাঝে অনেক রকম মজাই করে। কিন্তু সেটা সত্য হয় না সব সময়। তবে কপাল খারাপ হলে হয়তো তা বাস্তবেই রূপ নেয়। ইউক্রেন-রাশিয়া সীমান্তে বিধ্বস্ত মালয়েশিয়ার বিমানের এক যাত্রীর ক্ষেত্রে সে ঘটনাটিই ঘটেছে। মজাই জীবনের কাল হয়ে যে ধরা দিয়েছে তার কাছে। নেদারল্যান্ডসের যাত্রী কর প্যান বিমানে ওঠার আগে মজা করেই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করেছিলেন। উড়োজাহাজের ছবিটিতে মজা করে লিখেছিলেন, যদি উড়োজাহাজটি হারিয়ে যায়! কর প্যানের জন্য সেই মজাই সত্যি হয়ে গেল। তার ভাগ্যে কী ঘটেছে, কেউ জানে না। তবে বিমানটি বিধবস্ত হওয়ার পর বলা হয়েছে এটির সকল যাত্রী ও ক্রু প্রাণ হারিয়েছে। দুর্ঘটনার পরে ফেসবুকে কর প্যানের বন্ধু অ্যালিসিয়া দে বোয়ের এই ছবিতে মন্তব্য করেছেন, এটা সত্যি হতে পারে না। জানা যায়, বৃহস্পতিবার কর প্যানের দেয়া এই ছবিটি শেয়ার হয়েছে ১০ হাজারেরও বেশি বার। ওই ছবির পাশেই কর প্যানের বন্ধুরা বান্ধবী নীলতেজ টলের সঙ্গে তোলা তার একটি ছবি দিয়েছেন। সেখানে ভালোবাসার একটি সাদা গোলাপও দেয়া হয়েছে। তবে ওই বিমানে টল ছিলেন কি না, তা স্পষ্ট নয়। ঐ বিমানে হল্যান্ডের ১৫৪ জন নাগরিক ছিলেন। সবার একই পরিণতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই দুর্ঘটনার পরে হল্যান্ডের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। দূতাবাসগুলোতেও পতাকা অর্ধনমিত রয়েছে। ১৯৭৭ সালে ক্যানারি দ্বীপে বিমান দুর্ঘটনায় হল্যান্ডের ২৩৮ জন নাগরিক নিহত হয়েছিলেন। -ডেইলি মেইল