২০ জুলাই, ২০১৪ খ্রিস্টাব্দ, রবিবার
আজ ৫ শ্রাবণ, ১৪২১ বঙ্গাব্দ এবং ২১ রমজান, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা:২। আপনার উপর প্রভাবকারী গ্রহ চন্দ্র। আপনার শুভসংখ্যা: ২। শুভবার: সোমবার। শুভরত্ন: মুক্তা ও চন্দ্রকান্তমণি।
প্রকৃতিগতভাবে আপনি:অস্থির রোমান্টিক ও নাটকীয় ব্যক্তিত্বের অধিকারী। আপনার আগ্রহ ও প্রতিভা বহুমুখী। আপনার কল্পনা ইনটুইশন ও স্মরণশক্তি প্রখর। আপনি বৈচিত্র্যপ্রিয়। একঘেয়েমি একেবারে অপছন্দ। আপনার মধ্যে অন্তর্মুখী ও বহির্মুখী প্রবণতার একটা দ্বন্দ্ব আছে। জীবন সম্পর্কে আপনার স্বপ্ন, আগ্রহ ও উদ্দীপনার কোনো অভাব নেই। তাই আবেগে ভেসে যাওয়ার একটা প্রবণতা থাকতে পারে। আপনার জীবনে নিয়ম-শৃঙ্খলা একাগ্রতা ও ধৈর্য প্রয়োজন।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: বেনিটো মুসোলিনি, অভিনেত্রী নাটালী উড, অভিযাত্রী এডমন্ড হিলারী ডায়না বিগ প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ বাড়িতে কারো বিয়ের ব্যাপারে আলোচনা হতে পারে। গৃহে অতিথি সমাগমের সম্ভাবনা আছে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে। চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কাজের চাপ বৃদ্ধি পাবে। অনুকূল কর্ম পরিবেশের জন্য তৃপ্তি বোধ করবেন।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ শরীর সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। শিল্পী-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজে সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। প্রাপ্ততথ্যের উপর নির্ভর করতে পারেন।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ কাজ-কর্মে অগ্রগতির সম্ভাবনা আছে। ব্যবসায়িক ক্ষেত্র সম্প্রসারিত হতে পারে। কাজ-কর্মে কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টায় সাফল্য সম্ভাবনা আছে। যে কোনো ধরনের প্রলোভন থেকে দূরে থাকুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ কর্ম পরিবেশ অনুকূল থাকবে। দৈনন্দিন কাজ-কর্মে সাফল্য সম্ভাবনা আছে। আর্থিক দিক ভালো যেতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। প্রাপ্ততথ্যের উপর নির্ভর করতে পারেন।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ ব্যবসায়িক ব্যাপারে সতর্কতা অবলম্বন করুন। বাকি-বকেয়া না দিলেই ভালো করবেন। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কাজের চাপ বৃদ্ধি পেতে পারে।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ পারিবারিক কাজে ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। দাম্পত্য অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো ধরনের কলহ-বিবাদে জড়াতে পারেন। অযথা মাথা গরম করা ঠিক হবে না। আর্থিক দিক ভালো যাবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ পেশাজীবীদের জন্য দিনটি শুভ। চিকিত্সক ও আইনজীবীদের পেশাগত সাফল্য আসতে পারে। আর্থিক দিক ভালো যাবে। যানবাহন ও যন্ত্রপাতী ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন। কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। যোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ অতিরিক্ত ব্যয় পরিহার করুন। কলহ-বিবাদে না জড়ালেই ভালো করবেন। যে কোনো ধরনের সাফল্যে কারো সহযোগিতা পেতে পারেন। বেকারদের কারো কারো চাকরি হতে পারে। চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ কারো প্রতিশ্রুতির উপর নির্ভর করা ঠিক হবে না। পারিবারিক পরিবেশ মোটামুটি ভালো থাকবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। রোমান্টিক বিষয়াদিতে সতর্ক থাকার চেষ্টা করুন। দাম্পত্য অশান্তি এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। যোগাযোগ শুভ।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। স্বামী বা স্ত্রীর যে কোনো অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। ন্যায্য পাওনা থেকে কেউ বঞ্চিত করতে পারে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। কারো প্রতিশ্রুতির উপর নির্ভর করবেন না। যাত্রা ও যোগাযোগ শুভ।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ কোনো পরিকল্পনা ফলপ্রসূ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগমের সম্ভাবনা আছে। উত্সব বা অন্যান্য কারণে ব্যয় বৃদ্ধি পেতে পারে। কেনাকাটায় সময় ও অর্থ নষ্ট হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে না জড়ালেই ভালো করবেন। অন্যের পরামর্শে বিভ্রান্ত হওয়ার আশঙ্কা আছে। যে কোনো বিষয় চিন্তা-ভাবনা করে সিন্ধান্ত নিন। আজ কাউকে ধার কর্য দেয়া ঠিক হবে না। আজ কেউ উদারতার সুযোগ নিতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ ।
