প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান

আপডেট : ১৯ জুলাই ২০১৪, ১৯:৫৯
কোনটি বাংলাদেশের জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ ? বাংলাদেশ ও বিশ্বপরিচয় এ.এইচ.এম.সায়েদুজ্জামান সহকারী শিক্ষক (গণিত ও বিজ্ঞান) উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল এণ্ড কলেজ ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো । আশা করি ভাল আছো। সামনে পরীক্ষা তাই আজ তোমাদের জন্য ৬ষ্ঠ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন দেয়া হলো ঃ ২৬. কোনটি নদী ভাঙনের অন্যতম কারণ ? ক. নদী খনন খ. বালু উত্তোলন গ. ভূমিকম্প ঘ. মারাত্নক বন্যা ২৭.কোনটির ফলে জলবায়ুর মারাত্নক পরিবর্তন ঘটছে? ক. প্রাকৃতিক ও মানুষের কর্মকান্ড গ. প্রাকৃতিক ও রাজনৈতিক কর্মকান্ড খ. প্রাকৃতিক ও সাংস্কৃতিক কর্মকান্ড ঘ. প্রাকৃতিক ও অর্থনৈতিক কর্মকান্ড ২৮.কোনটি বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের পরিবর্তনজনিত দুর্যোগ ? ক. আইলা খ. ক্যাটরিনা গ. আশ্বিনী ঘ. কালবৈশাখী ২৯. কোনটি বাংলাদেশের জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ ? ক.ক্যাটরিনা খ. সিডর গ. আশ্বিনী ঘ. কালবৈশাখী ৩০. বাংলাদেশের কোন অঞ্চলটি দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে বিশেষভাবে উল্লে¬খযোগ্য ? ক. দক্ষিণের সমুদ্র উপকূলীয় অঞ্চল গ. পশ্চিমাঞ্চল খ. পূর্বাঞ্চল ঘ. মরুভূমি অঞ্চল ৩১. কোনটি নদীভাঙনের মানবসৃষ্ট কারণ ? ক. অপরিকল্পিত নদী খনন খ. জোয়ার ভাটা গ. বন্যা ঘ. ভূমিকম্প ৩২. খরার সময় হাঁস মুরগীর কী দেখা যায় ? ক. মড়ক খ. অস্থিরতা গ. ঝিমুনি ঘ. অসারতা ৩৩. সামপ্রতিকালে বাংলাদেশে কী ধরণের ভূমিকম্প হচ্ছে ? ক. মৃদু ও বড় ধরনের খ. মাঝারি ও বড় ধরনের গ. মৃদু ও ছোট ধরনের ঘ. মৃদু ও মাঝারি ধরনের ৩৪. ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের কত শতাংশ এলাকা সমুদ্রে তলিয়ে যাওয়ার ধারণা করা হচ্ছে ? ক. ১০ খ. ১৫ গ. ২০ ঘ. ২৫ ৩৫. বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের জন্য কোনটি দায়ী ? ক. প্রাকৃতিক ও সাংস্কৃতিক কর্মকান্ড গ. প্রাকৃতিক ও রাজনৈতিক কর্মকান্ড খ. প্রাকৃতিক ও মানুষের কর্মকান্ড ঘ. প্রাকৃতিক ও অর্থনৈতিক কর্মকান্ড ৩৬. বিশ্বের তাপমাত্রা বেড়ে গেলে কোনটি ঘটবে ? ক. অতিবৃষ্টি দেখা দিবে খ. অনাবৃষ্টি দেখা দিবে গ. ঘূর্ণিঝড় দেখা দিবে ঘ. বরফ গলা শুরু করবে ৩৭. বাংলাদেশে জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব কোনটি ? ক. গড় তাপমাত্রা হ্রাসগ. মাটির লবনাক্ততা হ্রাস পাবে খ. ঘূর্ণিঝড়ের সংখ্যা কমে যাবে ঘ. ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাবে ৩৮. বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ফলে কোনটি দেখা দিবে ? ক. ঘূর্ণিঝড়ের সংখ্যা হ্রাস পাবে গ. গড় তাপমাত্রা হ্রাস পাবে খ. মাটির লবাণাক্ততা বেড়ে যাবে ঘ. বন্যা কমে যাবে ৩৯. বাংলাদেশে জনসংখ্যা ঘনত্বের মতো সমস্যা বহুগুণে বেড়ে যাচ্ছে কেন ? ক. রাজনৈতিক কারণে খ. সামাজিক কারণে গ. অর্থনৈতিক কারণে ঘ. জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের কারণে ৪০. কোনটি পানিবাহিত রোগ ? ক. জ্বর খ. ডায়রিয়া গ. হুপিংকাশি ঘ. যক্ষ্মা ৪১. চর্মরোগ কী ধরনের রোগ ? ক. পানিবাহিত খ. বায়ুবাহিত গ. ছত্রাকজনিত ঘ. ব্যকটেরিয়াজনিত ৪২. মানুষ শহরে ভাসমান জনগোষ্ঠী হিসেবে জীবনযাপন করতে বাধ্য হয় কেন ? ক. পরিবেশ দূষণের কারণে খ. খাদ্যের অভাবের কারণে গ. চিকিত্সার অভাবের কারণে ঘ. দুর্যোগের কারণে ৪৩. কোনটি নদী ভাঙনের কারণ ? ক. বালু উত্তোলন খ. নদী তীরবর্তী গাছপালা কাটা গ. অপরিকল্পিত নদী খনন ঘ. জোয়ারভাটা ৪৪. নদীভাঙনের মানবসৃষ্ট কারণ কোনটি ? ক. অতিবৃষ্টি খ. জোয়ারভাটা গ. ভূমিকম্প ঘ. অপরিকল্পিত নদী খনন ৪৫. নদী ভাঙনের প্রাকৃতিক কারণ কোনটি ? ক. নদী তীরবর্তী গাছপালা কাটা খ. বালু উত্তোলন গ. নদী খনন ঘ. ভূমিকম্প ৪৬.নদীভাঙনের অন্যতম কারণ কোনটি ? ক. বালু উত্তোলন খ. নদী তীরবর্তী গাছপালা কাটা গ. জোয়ার ভাটা ঘ. মারাত্মক বন্যা ৪৭. নদীভাঙনের মানবসৃষ্ট কারণ ? ক. মারাত্মক বন্যা খ. জোয়ার ভাটা গ. ভূমিকম্প ঘ. বালু উত্তোলন ৪৮. নদীর স্বাভাবিক প্রবাহ কমে যাওয়ার কারণ কী ? ক. বন্যা খ. খরা গ. ভূমিকম্প ঘ. নদীভাঙন ৪৯.‘ছোট ছোট ভূমিকম্পের পূর্বাভাস ’ মতামতটি কাদের ? ক. আবহাওয়াবিদদের খ. পরিবেশবিদদের গ. বিশেষজ্ঞদের ঘ. বিজ্ঞানীদের ৫০. কোন সময় নদীভাঙন মারাত্মক রূপ ধারণ করে ? ক. ভূমিকম্পের খ. বন্যার গ. জোয়ারের ঘ. ভাটার গতকাল বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নের সবগুলো উত্তর তোমাদের জানার মধ্যে ছিল কী না মিলিয়ে দেখো। উত্তরমালা:১.২০৫০, ২. খরা ,৩. ১০০০০,৪.পানি,৫.তাপমাত্রা বেড়ে বরফ গললে,৬.আমাশয় ৭.ডায়রিয়া,৮. চর, হাওড় অঞ্চল, ৯.প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণ, ১০. উত্তরাঞ্চল ১১. খরা ১২. খরা.১৩.বড় ১৪.বিমের পাশে দাঁড়াতে হবে .১৫বালিশ দিয়ে মাথা ঢেকে দিবে.১৬.মাইকযোগে প্রচার করে .১৭ বারবার ভয়াবহ বন্যা হবে.১৮.উত্তরাঞ্চলে .১৯.প্রাকৃতিক ভারসম্য বিনষ্ট.২০.সচেতনতার অভাব, ২১. ৬৪ ভাগ ২২ .প্রাকৃতিক ও সামাজিক.২৩.১ থেকে ৭ দিনের .২৪.৩০ বছরের বেশি সময় ২৫. লক্ষ লক্ষ ০০০০০০০০০ নিয়মিত দিনরাত্রির পরিবর্তন হয় কীসের জন্য? বিজ্ঞান সি এম মিরাজুল ইসলাম প্রভাষক ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ প্রিয় শিক্ষার্থীরা আজ মহাবিশ্ব অধ্যায় থেকে নৈর্ব্যক্তিক প্রশ্ন দেয়া হলো। অধ্যায়ের ভেতরের খুঁটিনাটি পড়বে তাহলে প্রত্যেকটির উত্তর দিতে পারবে। তারপরও কোন সমস্যা দেখা দিলে আগামীকাল আমাদের দেয়া জানার কর্নারের সঙ্গে মিলিয়ে নেবে তোমার জানা অজানার মাত্রাকে। মহাবিশ্ব ১.শুদ্ধ উত্তরটি চিহ্নিত কর। (ক) চাঁদ একটি নক্ষত্র (খ) চাঁদ একটি উপগ্রহ (গ) চাঁদ একটি গ্রহ (ঘ) চাঁদ একটি গ্রহাণু ২.দিনরাত্রির কারণ হলো– (ক) পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে (খ) সূর্য উদয় হয় ও অস্ত যায় (গ) পৃথিবী নিজ অক্ষের ওপরে পাক খায় (ঘ) চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরে ৩.ঋতু পরিবর্তন হয় কখন? (ক) পৃথিবীর আহ্নিক গতির জন্য (খ) পৃথিবীর বার্ষিক গতির জন্য (গ)পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার বলে (ঘ) সূর্যের তাপমাত্রার পরিবর্তন ঘটে বলে ৪.কোনটি সৌরজগতের বস্তু নয়? (ক) পৃথিবী (খ) ধূমকেতু (গ) গ্যালাক্সি (ঘ) চাঁদ ৫.টেলিস্কোপ ব্যবহার করে একজন বিজ্ঞানী চাঁদ সূর্য ও গ্রহদের সম্পর্কে নতুন তথ্য উদ্ভাবন করেন। তিনি কে? ক. নিউটন খ. আইনস্টাইন গ. গ্যালিলিওঘ. কোপার্নিকাস ৬.সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। এই ব্যাখ্যা প্রথম কে দেন? ক. নিউটন খ. আইনস্টাইন গ. গ্যালিলিও ঘ. কোপার্নিকাস ৭.নিয়মিত দিনরাত্রির পরিবর্তন হয় কীসের জন্য? ক. চাঁদ খ. সূর্য গ. পৃথিবী ঘ. তারা ৮.পৃথিবী আপন অক্ষের উপর দিনে একবার পাক খায়। একে বলা হয় আহ্নিক গতি। এর ফলে কোনটি ঘটে? ক. দিন ও রাত খ. শীত আসে গ. বর্ষা আসে ঘ. বছর হয় ৯.পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে এক পাশে একটু হেলে। ফলে পৃথিবীর মেরুরেখাটি কক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ হবে? ক. ৬০০খ. ৯০০ গ. ৫৫০ ঘ. ৬৬০ ১০.কোন বিজ্ঞানী টেলিস্কোপ বা দূরবীক্ষণ ব্যবহার করে বিভিন্ন গ্রহ সম্পর্কে নতুন তথ্য উদ্ভাবন করেন? ক. ডাল্টন খ. নিউটন গ. গ্যালিলিও ঘ. আইনস্টাইন ১১.কোনটির সাহায্যে অতি ক্ষদ্র জীব চোখে দেখা যায়? ক. টেলিস্কোপখ. মাইক্রোস্কোপ গ. দূরবীক্ষণযন্ত্রঘ. চশমা ১২.কোন বিজ্ঞানী সূর্যোদয় ও সূর্যাস্তের সঠিক ব্যাখ্যা দিয়েছেন? ক. কোপার্নিকাস খ. গ্যালিলিও গ. নিউটন ঘ. ডাল্টন ১৩.আমরা সূর্য থেকে কী পাই? ক. পানি খ. বাতাস গ. তাপ ও আলো ঘ. মাটি ১৪.কোনটির জন্য পৃথিবীতে জীবনের উদ্ভদ সম্ভব হয়েছে? ক. চন্দ্র খ. মঙ্গল গ. সূর্য ঘ. বৃহস্পতি ১৫.নিচের কোন গ্রহটি অন্যান্য গ্রহের চেয়ে ভিন্ন? ক. পৃথিবী খ. মঙ্গল গ. বুধ ঘ. শনি ১৬.কোনটির নিজস্ব আলো আছে? ক. সূর্য খ. চন্দ্র গ. পৃথিবীঘ. শুক্র ১৭.উত্তর গোলার্ধে দিন বড় এবং রাত ছোট হয় কখন? ক. শীতকালে খ. গ্রীষ্মকালে গ. শরত্কালে ঘ. হেমন্তকালে ১৮.বাংলাদেশে কোন সময় আমরা সূর্যের নিকটতম থাকি? ক. শীতকালে খ. গ্রীষ্মকালে গ. শরত্কালে ঘ. হেমন্তকালে ১৯.সূর্যের আলো এক সঙ্গে চাঁদের কতখানি অংশ আলোকিত করে? ক. সম্পূর্ণ খ. তিন ভাগর এক ভাগ গ. অর্ধেকটা ঘ. চার ভাগের তিন ভাগ ২০.চাঁদ কোনটিকে প্রদক্ষিণ করে? ক. পৃথিবীকে খ. বুধকে গ. মঙ্গলকে ঘ. শুক্রকে ২১.কতদিনে চন্দ্রমাস পূর্ণ হয়? ক. ২৭ দিনে খ. ২৮ দিনে গ. ২৯ দিনে ঘ. ৩০ দিনে ২২.পৃথিবীর কয়টি উপগ্রহ আছে? ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি ২৩.পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি? (ক) সূর্য (খ) চাঁদ (গ) মঙ্গল গ্রহ (ঘ) শুক্র গ্রহ