গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ১৯ জুলাই ২০১৪, ২০:০১
ঈর্ষণীয় জনপ্রিয়তা আর বিশ্বকাপ ফুটবলের মতো দুনিয়া কাঁপানো আসরে পর পর তিনবারের পারফর্মেন্স দিয়ে বহুদিন ধরেই মিউজিক দুনিয়ায় আলোচনার শীর্ষে রয়েছেন কলম্বিয়ান পপ সেনসেশন শাকিরা। আর দুনিয়া জোড়া এই খ্যাতিই সম্প্রতি নতুন উচ্চতা লাভ করলো সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকের বদৌলতে। গোটা দুনিয়ার তাবত তারকা আর জনপ্রিয় মুখের ভিড়ে শাকিরাই হলেন প্রথম তারকা যিনি ফেসবুকে ১০০ মিলিয়ন লাইক অর্জন করতে সক্ষম হলেন। সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপ ফুটবল আসরের সমাপনী পারফর্মেন্সের কিছুক্ষণ আগে মারাকানা স্টেডিয়ামে তোলা তার একটি ছবি পোস্ট করার পরই অবিশ্বাস্য এই সাফল্যের দেখা পান শাকিরা।