স্মরণীয় উক্তি

আপডেট : ১৯ জুলাই ২০১৪, ২০:০১
 কিছু কিছু মানুষ আমার উপদেশ এতোটাই পছন্দ করে যে তারা এটিকে কাজে লাগানোর পরিবর্তে দেওয়ালে টাঙিয়ে রাখতেই বেশি পছন্দ করে। - গর্ডন আর ডিকসন  সদুপদেশ সবসময়ই প্রচারের জন্য। কেননা এটি একা কারো কাজে আসেনা। - অস্কার ওয়াইল্ড  আমাদের জীবনের প্রধান লক্ষ্যই হওয়া উচিত অন্যকে সাহায্য করা। তবে তুমি যদি তা না-ই পারো তবে অন্তত অন্যের ক্ষতি করো না। - দালাইলামা  শিল্প হলো এমন একটি কল্পনা বা মিথ্যা যেটি আমাদের সত্যকে বুঝতে সাহায্য করে। - পাবলো পিকাসো  স্বাধীনতা হলো ভালোভাবে বাঁচবার একটি সুযোগ। - আলবেয়ার কাম্যু