গ্লোবাল ব্র্র্যান্ড বাজারে এনেছে আসুসের আরটি-এন৬৬ডব্লিউ মডেলের ডুয়াল ব্যান্ড ওয়্যারলেস রাউটার। এটি সর্বোচ্চ ৯০০ এমবিপিএস গতিতে ওয়্যারলেস ডেটা আদান-প্রদান করতে পারে এবং ২.৪ ও ৫ গিগাহার্জ ফ্রিকোয়েন্সিতে কাজ করে। এতে রয়েছে ১টি গিগাবিট ওয়্যান পোর্ট, ৪টি গিগাবিট ল্যান পোর্ট এবং ২টি ইউএসবি পোর্ট। রাউটারটির মূল্য ১১,৫০০টাকা।
