যমুনা ফিউচার পার্ক শপিং মল এর লেভেল ১ এ ফ্যাশন আউটলেট “আম্বার লাইফ স্টাইল” এর উদ্বোধন করেন গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম.এ. হাসেম, যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, আম্বার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ রাসেল, যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম, ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদসহ অন্যান্যরা
০০০০
গতকাল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া, রাজশাহী ও রংপুর জোনের ব্যাবসায় উন্নয়ন সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার। ব্যাংকের এমডি মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএমডি হাবিবুর রহমান ভূঁইয়া, ইভিপি মো. শামসুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন
০০০০০
সম্প্রতি যাত্রা শুরু হলো দেশে তৈরি মোবাইল হ্যান্ডসেট ‘ওকে মোবাইল’-এর। পাবলিক প্রাইভেট পার্টনারশীপের আওতায় টেলিফোন শিল্প সংস্থার কম্পাউন্ডে মোবাইল ফোন সংযোজন প্লান্ট তৈরির জন্য সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর হয়। ওকে গ্রুপের দুটি স্পন্সর প্রতিষ্ঠান হলো ইনডিগো বিডি গ্রুপ ও শান্তা গ্রুপ। যার চেয়ারম্যান খন্দকার জামিল উদ্দিন এবং ব্যবস্থাপনা পরিচালক নাহিদ নরিন জাহান। শুরুতে প্রতিষ্ঠানটি চারটি মডেলের হ্যান্ডসেট বাজারে নিয়ে আসবে
