সৈয়দপুরে ব্রিজ ভেঙ্গে দুর্ঘটনার আশঙ্কা

আপডেট : ১৯ জুলাই ২০১৪, ২০:৩৭
নেই সংস্কারের উদ্যোগ নীলফামারীর সৈয়দপুরে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের প্রায় ৪৩ বছর পূর্বে নির্মিত জনগুরুত্বপূর্ণ সড়কের ব্রিজে অতিরিক্ত মালামাল নিয়ে ট্রাক চলাচলের ফলে ব্রিজের একাংশ বেঁকে যাওয়ায় দুর্ঘটনার আশংকা করছেন স্থানীয় লোকজন। স্থানীয়রা জানান, দেশ স্বাধীনের সময় সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সংলগ্ন স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের নির্মিত এ ব্রিজটি দিয়ে প্রায় প্রতিদিনই মিনিবাস, মাইক্রোবাস, রিক্সা-ভ্যান, মোটর সাইকেলসহ ১২ থেকে ১৪ টন পর্যন্ত মালামাল নিয়ে ট্রাক চলাচল করে আসছে। সরকার এ ব্রিজ দিয়ে সর্বোচ্চ ৫-৭ টন মালামাল নিয়ে চলাচলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে নির্মাণ করলেও সেখানে অতিরিক্ত মালামাল নিয়ে চলাচল করায় মাত্র ৪৩ বছরেই ব্রিজটির একদিকে কাত হয়ে গেছে। সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার বলেন, জনগণের চলাচলে বিঘ্ন ঘটুক তা তিনি চান না। কিন্তু সরকারের পক্ষ থেকে এ যাবত্ কোন প্রকার অনুদান তিনি পাননি। অনুদান পেলেই সর্বপ্রথম এই ব্রিজটি সংস্কার করবেন বলে তিনি এ প্রতিবেদককে জানান।