চান্দিনায় পিটিয়ে শিক্ষককে হত্যা

আপডেট : ১৯ জুলাই ২০১৪, ২০:৩৭
কুমিল্লা চান্দিনায় সুজাত আলী (৫৫) নামে এক মাদ্রাসা শিক্ষককে পিটিয়ে হত্যা করেছে তার চাচাতো ভাই ও ভাতিজারা। গতকাল শনিবার চান্দিনা উপজেলা মাইজখার ইউনিয়নের মেহার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুজাত আলী ওই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি বুড়িচং উপজেলাধীন শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ছিলেন। নিহতের ছেলে সাব্বির আহমেদ জানান, সুজাত আলী তার বাড়ির পাশের একটি বাঁশ ঝাড়ে বাঁশ কাটার সময় চাচাতো ভাই কবির ও সোহেলের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হলে প্রতিপক্ষের আঘাতে অচেতন হয়ে পড়েন সুজাত আলী। গুরুতর আহত অবস্থায় তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) গোলাম মোর্সেদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।