ছাতকে পানিতে ডুবে পাথর শ্রমিক নিখোঁজ

আপডেট : ১৯ জুলাই ২০১৪, ২০:৩৮
ছাতকে পানিতে ডুবে সুহিন মিয়া (২০) নামের এক পাথর শ্রমিক নিখোঁজ রয়েছে। গতকাল শনিবার সকালে পৌর শহরের গণক্ষাই এলাকায় সুরমা নদীতে পড়ে সে নিখোঁজ হয়। সুহিন গণক্ষাই গ্রামের আবুল ফজলের পুত্র। তার সহকর্মীরা জানায়, প্রতিদিনের মতো শনিবার সকালে পাথর শ্রমিক সুহিন মিয়া সুরমা নদীতে পাথর বোঝাই নৌকায় শ্রমিকের কাজ করছিল। এক পর্যায়ে পা ফসকে সে নৌকা থেকে নদীর পানিতে পড়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।