বোদায় পল্লী বিদ্যুত্ সমিতির সাব-অফিস উদ্বোধন
বোদা (পঞ্চগড়) সংবাদদাতা \ পঞ্চগড়ের বোদায় ঠাকুরগাঁও পল্লী বিদ্যুত্ সমিতির সাব-জোনাল অফিস উদ্বোধন করা হয়। সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল শনিবার এর উদ্বোধন করেন। এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও পল্লী বিদ্যুত্ সমিতির বোর্ড সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও পল্লী বিদ্যুত্ সমিতির ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার খান মোঃ বোরহান, পঞ্চগড় জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোবাশ্বের হোসেন, বোদা উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, ফারুক আলম টবি ও বোদা সাব-জোনের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল রাজ্জাক।
ডুমুুরিয়ায় কমিউনিটি পুলিশিং কমিটির সম্মেলন
ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা \ ডুমুরিয়া থানা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সম্মেলন ২০১৪, গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। থানা পুলিশিং কমিটির সমন্বয়ক উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামছুদ্দৌজার সভাপতিত্বে ও থানা অফিসার ইনচার্জ এম মশিউর রহমানের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান। এতে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার শফিক উল্লাহ, সহকারী পুলিশ সুপার বি-সার্কেল সোনালী সেন, উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুর, অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, থানা পুলিশিং কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, চেয়ারম্যান মোস্তফা সরোয়ার, সাংবাদিক এম এ এরশাদ, গোপাল চন্দ দে প্রমুখ।
কাউখালীতে হুমায়ূন আহমেদের তথ্যচিত্র প্রদর্শনী
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা \ পিরোজপুরের কাউখালীতে জননন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে তার কর্মময় জীবনের উপর দিনব্যাপী তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাউখালী তথ্য সংগ্রহশালার প্রতিষ্ঠাতা সামাজিক উদ্যোক্তা আব্দুল লতিফ খসরু এ প্রদর্শনীর আয়োজন করেন। গতকাল শনিবার কাউখালী এস.বি সরকারি বালিকা বিদ্যালয় চত্বরে শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন ফারুক এ তথ্য প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনীতে কথা সাহিত্যিক হুমায়ূন আহম্মেদের উপর বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত ছবি, লেখা ও হুমায়ূনের রচিত উল্লেখযোগ্য বইপত্র প্রদর্শন করা হয়। পরে উদ্যোক্তা আবদুল লতিফ খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, কাউখালী উপজেলা চেয়ারম্যান এস.এম আহসান কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, আ.লীগ নেতা মনিরুজ্জামান পল্টন, ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, শিক্ষক ও সাংস্কৃতিকজন সুব্রত রায় প্রমুখ।
বাবুগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন
বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা \ বরিশালের বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম খান। গতকাল শনিবার সকাল ১১টায় এ কার্যক্রমের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ডাটা এন্ট্রি অপারেটরের টিম লিডার মাজাহারুল ইসলাম, ইউপি সদস্য মোহাম্মদ আলী বেগ, বাবুল হোসেন তালুকদার, কালাম হাওলাদার, মাহাবুবুর রহমান প্রমুখ।
সুন্দরগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলা
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ উপজেলায় দুর্নীতির খবর পত্রিকায় প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, সহকারী সেটেলমেন্ট অফিসার বকশী মো. জুলফিকার আলীর ঘুষ, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহারে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে বিভিন্ন সময় তার শাস্তিসহ বদলির দাবিতে বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিলসহ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এখবর স্থানীয় দৈনিক জনসংকেতসহ বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশ হলে গত ২১মে সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্থানীয় জনসংকেত পত্রিকার সাংবাদিক ক্বারী আবু জায়েদ খানসহ সম্পাদক ও নির্বাহী সম্পাদককে আসামি করে সহকারী সেটেলমেন্ট অফিসার বকশী মোঃ জুলফিকার আলী বাদ হয়ে ৫০০/৫০১/৩৪ দঃবিঃধারায় (সিআর ১৩৬/১৪) হয়রানিমূলক মামলা দায়ের করেন।
ঝিনাইদহে জাতীয় যুবজোটের খুলনা বিভাগীয় সম্মেলন
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা \ জাতীয় যুবজোটের খুলনা বিভাগীয় প্রতিনিধি সম্মেলন গতকাল শনিবার ঝিনাইদহ প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় নারী জোটের কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু পত্নী আফরোজা হক রিনা। এতে উপস্থিত ছিলেন জাতীয় যুবজোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি রোকনুজ্জামান, সহ-সভাপতি জাহিদ আলম, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, ঝিনাইদহ জেলা জাসদের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খুররমসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলার যুবজোটের নেতৃবৃন্দ। সম্মেলনে সভাপতিত্ব করেন শামীম আখতার বাবু খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পরিচালনা করেন ঝিনাইদহ জেলা যুবজোটের সভাপতি মনিরুজ্জামান মানিক।
পঞ্চগড়ে নারী উন্নয়ন ফোরাম গঠন বিষয়ে কর্মশালা
পঞ্চগড় প্রতিনিধি \ পঞ্চগড় সদর উপজেলায় নারী উন্নয়ন ফোরাম গঠন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের সহযোগিতায় পঞ্চগড় সদর উপজেলা পরিষদ এই কর্মশালার আয়োজন করে। গতকাল শনিবার কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের রংপুর বিভাগের পরিচালক মিনু শীল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা বেগম সিদ্দীকার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ কবীর, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, ভাইস চেয়ারম্যান এবিএম আখতারুজ্জামান শাহজাহান ও মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার শাহীন। কর্মশালা শেষে মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার শাহীনকে সভাপতি ও ইউপি সদস্যা জেসমিন সরকারকে সাধারণ সম্পাদক করে পঞ্চগড় সদর উপজেলা নারী অধিকার ফোরাম গঠন করা হয়।
বাকেরগঞ্জে বিএনপির ইফতার মাহফিল ও দোয়া
বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা \ বাকেরগঞ্জের জনসাধারণের সম্মানে গত শুক্রবার ইফাতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি, পৌরসভা ও অঙ্গসহযোগী সংগঠন অনুষ্ঠানের আয়োজন করেন। ইফতার-পূর্ব দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক এমপি আবুল হোসেন খান। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চান, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যডভোকেট আবুল কালাম শাহীন, সহ-সভাপতি আতাহারুল ইসলাম বাবুল চৌধুরী, বিএনপির নেতা নাসিরউদ্দিন জোমাদ্দার, সাজ্জাদুল ইসলাম মোল্লা, মিজানুর রহমান চুন্নু, অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ, নাসিরউদ্দিন হাওলাদার, জামায়েত নেতা মাওঃ মাহামুদুন্নবী, অধ্যাপক ফিরোজ আলম, মাওঃ আবুল হোসেন, আলহাজ্ব আঃ সত্তার বারী প্রমুখ।
নাঙ্গলকোট মৌকারা ওয়ালিয়া দরবারের তা’লিমী সভা
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা \ নাঙ্গলকোটের মৌকারা দারুচ্ছুন্নাত ওয়ালিয়া কমপ্লেক্সের আয়োজনে মাসিক তা’লিমী সভা ও ইফতার মাহফিল সমপ্রতি কমপ্লেক্স ময়দানে অনুষ্ঠিত হয়। কমপ্লেক্সের চেয়ারম্যান ও মৌকারার পীর আলহাজ্ব মাওলানা নেছারউদ্দিন ওয়ালীউল্লাহর সভাপতিত্বে সভায় আলোচনা করেন নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু, মুফতি মাওলানা ওছমান গণি ছালেহী, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু,কমপ্লেক্সের পরিচালক আলহাজ্ব সাদেক হোসেন চেয়ারম্যান,আলহাজ্ব জাহিদুল মাওলা চৌধুরী, আলহাজ্ব এনায়েত করিম মজুমদার, আলহাজ্ব বিল¬াল হোসেন, তাজুল ইসলাম মেম্বার, শাখাওয়াত হোসেন শাহীন প্রমুখ।
আদমদীঘিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের অর্থ বিতরণ
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার আদমদীঘি বাবা আদম (রহঃ) কমপ্লেক্সে গতকাল শনিবার দুপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে গরীবদের মাঝে সেমাই, চিনি ও নগদ অর্থ বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি ডাঃ আসাদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ ইউনুছ আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ গোলাম রব্বানী। বক্তব্য রাখেন, আব্দুল হামিদ, সামছুল ইসলাম বাঁধন, গোলাম মোস্তফা, ফজলার রহমান, তোফাজ্জল হক ও শিবির সভাপতি এনামুল হক প্রমুখ।
চরভদ্রাসনে দুস্থ পরিবারের মাঝে যাকাতের কাপড় বিতরণ
চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় নদী ভাঙ্গা দুস্থ পরিবারের মাঝে ১ হাজার পিস যাকাতের কাপড় বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার কাপড় বিতরণ করেন বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন থানা আ’লীগ সভাপতি আজিজুল হক মাস্টার, সিনিয়র সহ-সভাপতি আজাদ খান, মোঃ মোস্তফা, সেক্রেটারী হাফেজ মোহাম্মদ কাউসার, প্রচার সম্পাদক মোতালেব মোল্যা, আ’লীগ নেতা বুরহান মোল্যা, ওবায়দুল আল আজাদ, ছাত্রলীগ সেক্রেটারী মোঃ মিজানুর রহমান, আ’লীগ নেতা মোঃ দিপু খালাশী ও স্থানীয় আ’লীগ নেতৃবৃন্দ।
সুনামগঞ্জের উন্নয়ন শীর্ষক গোল টেবিল বৈঠক
সুনামগঞ্জ প্রতিনিধি \ সুনামগঞ্জের উন্নয়ন, সম্ভাবনা ও সংকট শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দৈনিক সুনামগঞ্জের খবর এই গোল টেবিল বৈঠকের আয়োজন করে। সিনিয়র আইনজীবী স্বপন কুমার দেবের সভাপতিত্বে গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের এমপি পীর ফজলুর রহমান মিছবাহ, সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম প্রমুখ।
কাহারোলে ফলদ বৃক্ষমেলা উদ্বোধন
কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা \ কাহারোলে গতকাল শনিবার উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ মামুনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী, ৩নং মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ,কে,এম ফারুক। বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আবু রেজা মোহাম্মদ আসাদুজ্জামান, কাহারোল থানা অফিসার ইনচার্জ পৃথ্বীশ কুমার সরকার, আ’লীগের অন্যতম সদস্য মোঃ মনসুর রহমান প্রমুখ।
পদ্মা বাইপাস সড়ক পরিদর্শনে যোগাযোগ সচিব
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা \ কেরানীগঞ্জ-নবাবগঞ্জ-দোহার-শ্রীনগর পদ্মা বাইপাস সড়ক পরিদর্শন করলেন যোগাযোগ সচিব এম এন সিদ্দিক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আফতাব হোসেন খান। এসময় সাথে ছিলেন মুন্সিগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নুরুল হোসেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম খুরশিদ-উল-আলম, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল করিম ভুঁইয়া, নবাবগঞ্জ প্রেসক্লাব সভাপতি হাজী মো. ইব্রাহীম খলিল প্রমুখ। গতকাল শনিবার দুপুরে কেরানীগঞ্জ থেকে শুরু করে নবাবগঞ্জ ও দোহারের ডাক বাংলোঘাট হয়ে শ্রীনগর পর্যন্ত সড়ক পরিদর্শন করেন।
মাহিলাড়ায় যাত্রী ছাউনির উদ্বোধন
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা \ গতকাল শনিবার দুপুরে গৌরনদী উপজেলার মাহিলাড়া বাসস্ট্যান্ডে বরিশাল জেলা পরিষদের অর্থায়নে নির্মাণাধীন যাত্রী ছাউনির উদ্বোধন করেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এসময় উপস্থিত ছিলেন মাহিলাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন কবিরাজ, উপজেলা যুবলীগ নেতা মোঃ আনিসুর রহমান, অপু, মাহিলাড়া হাট ব্যবসায়ী তোতা মিয়া, আমিনুল ইসলাম, আল আমিন আকন প্রমুখ।
ধামইরহাটে ছাত্রলীগের পরিচিতি সভা
ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর ধামইরহাটে উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা গত শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এমপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হুইপ শহীদুজ্জামান সরকার নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান, সম্পাদক আল মামুন ও যুগ্ম সম্পাদক মেহেদী হাসানসহ (নয়ন) নির্বাচিতদের ফুলের শুভেচ্ছায় বরণ করেন। এসময় উপজেলা আ’লীগ সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ হেল বাকীসহ সকল ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সদরপুরে কাজী জাফরউল্লাহ্র যাকাতের কাপড় বিতরণ
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা \ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গতকাল শনিবার ফরিদপুরের সদরপুর উপজেলার ৯টি ইউনিয়নের গরীব ও দুস্থ জনগণের মাঝে ৩ হাজার পিচ শাড়ি কাপড় ও লুঙ্গি বিতরণ করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী জাফরউল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) রাম প্রসাদ ভক্ত, আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবু আলম রেজাসহ সংগঠনের নেতা-কর্মীরা।
কুমারখালীতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারে ঈদ সামগ্রী বিতরণ
কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা \ গতকাল শনিবার কুষ্টিয়ার কুমারখালীতে প্রজন্ম একাত্তরের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় একাত্তরের শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। কুমারখালী মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রজন্ম একাত্তরের কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন নিশি। এ উপলক্ষে সভায় সভাপতিত্ব করেন ক্রীড়া ব্যক্তিত্ব আকরাম হোসেন। আলোচনা করেন কুমারখালী মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এটিএম আবুল মনসুর মজনু, কুমারখালি প্রেসক্লাবের সভাপতি বাবলু জোয়ারদার প্রমুখ।
সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে মহিলার মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড রেলস্টেশনের উত্তরে কেমিক্যাল কমপ্লেক্সের পাশের রেলব্রিজ এলাকায় গতকাল শনিবার ভোরে ট্রেনে কাটা পড়ে মিনা বড়ুয়া (৫০) নামে এক মহিলা মারা গেছেন। ঢাকা থেকে চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি উপজেলার বাড়বকুণ্ড স্টেশন এলাকা অতিক্রমকালে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়েন মিনা বড়ুয়া।
জিআরপি থানার ওসি আবুল কালাম আজাদ জানান, কেউ ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার কোন ঘটনা আমি জানি না। তবে টেলিভিশনের শিরোনামে দেখেছি বাড়বকুণ্ডে একজন মহিলা মারা গেছেন।
পবিপ্রবির সঙ্গে অস্ট্রেলিয়ার ক্যানবেরা বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর
পবিপ্রবি (পটুয়াখালী) সংবাদদাতা\ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে অস্ট্রেলিয়ার ক্যানবেরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। অস্ট্রেলিয়ায় সফররত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামসুদ্দীন এবং অস্ট্রেলিয়ার ক্যানবেরা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর স্টিফেন পার্কার নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় উভয় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত রবিবার রাত ৯টায় সপ্তাহব্যাপী সরকারি সফরে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমানে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর।
নরসিংদীতে নিরাপদ সাইবার জগত্ বিষয়ক সেমিনার
নরসিংদী প্রতিনিধি \ সাইবার নিরাপত্তা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে গতকাল শনিবার নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়। নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া বেগমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মসূচি পরিচালক ও যুগ্ম সচিব মো. বিল¬াল হোসেন। সাইবার ক্রাইম নিরাপত্তা কর্মসূচির উপর প্রধান আলোচক ছিলেন পরিচালক অপারেশন তানভীর আহসান জোহা। আরো উপস্থিত ছিলেন, নরসিংদী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিন্নাত রেহানা, সাইবার নিরাপত্তা প্রকল্প পরিচালক মিসেস পান্না, সদর ইউএনও ভেনিসা রড্রিক্স, মনোহরদী ইউএনও গোলাম মোস্তফা, শিবপুর উপজেলা ভূমি কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ। সাইবার নিরাপত্তা কর্মসূচির যৌক্তিকতা, সাইবার নিরাপত্তা কর্মসূচির উদ্দেশ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন বিষয়ে বক্তারা আলোচনা করেন।
রাজৈরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা\ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে রাজৈরে গতকাল শনিবার থেকে তিনদিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন করেন নৌ-পরিবহনমন্ত্রী সাজাহান খান। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান খান, মুক্তিযোদ্ধা কমান্ডার সেকান্দার আলী শেখ, ভাইস চেয়ারম্যান শান্তি রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান লিতা কুদ্দুস, উপজেলা কৃষি অফিসার মোঃ কামরুজ্জামান প্রমুখ।
ভালুকায় বিএনপির আলোচনা সভা
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা\ ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে গত শুক্রবার সিডস্টোর বাসস্ট্যান্ডসংলগ্ন মাদরাসা মাঠে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা শহিদুল ইসলাম বিল্লালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের মহাসচিব আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ারউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান মজু, অর্থ সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সালম ও কাইসার আহম্মদ কাজল, রুহুল আমীন ও জাহাঙ্গীর মোহাম্মদ আদেল প্রমুখ।
আড়াইহাজারে ছাত্রলীগের আলোচনা সভা
গোপালদীবাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা\ মাহে রমজান উপলক্ষে আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের আলোচনা সভা গতকাল শনিবার উপজেলার মাজাহারুল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগ সভাপতি মামুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা মিয়া মোহাম্মদ আলাউদ্দিন, এডভোকেট আঃ রশিদ ভুঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, যুবলীগ সভাপতি আহাম্মেদুল কবির উজ্জল, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আছলাম পাঠান ও ভিপি আমির হোসেন প্রমুখ।
চৌদ্দগ্রামে ৬ জামায়াত নেতাকর্মী আটক
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা\ কুমিল্লার চৌদ্দগ্রামে গত শুক্রবার গভীর রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে ৬ জামায়াত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তারা হলেন: উপজেলা গুনবতী ইউনিয়নের খাটরার আবদুর রশিদের ছেলে শহিদুল্লাহ, মৃত তনু মিয়ার ছেলে শাহাদাত হোসেন, আহসানউল্যাহর ছেলে সাইফুল ইসলাম,পরিকোটের ইসহাক মিয়ার ছেলে নিজামউদ্দিন, মাইক্রোচালক বরিশালের মাতুয়াইল এলাকার হবিনগরের মৃত সাদেক আলীর ছেলে শহিদুল ইসলাম ও হেলপার চট্টগ্রামের সীতাকুন্ডের কেদারখীলের মৃত নুরুল আবছারের ছেলে সিহাব। চৌদ্দগ্রাম থানার এসআই ত্রিনাথ জানান, তাদেরকে গতকাল শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।
কোটালীপাড়ায় তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান
কোটালীপাড়া(গোপালগঞ্জ) সংবাদদাতা\ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গতকাল শনিবার থেকে ২৪ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। উপজেলার ভাঙ্গার হাট সার্বজনীন দুর্গা মন্দির ও রাধাগোবিন্দ মন্দির আঙ্গিনায় মহানামযজ্ঞানুষ্ঠানে জয়গুরু সনাতন সমপ্রদায়, কৃষ্ণভক্ত সমপ্রদায়, ভবা পাগলা সমপ্রদায়, গোকুল কৃষ্ণ সমপ্রদায়, দুর্গা প্রসন্ন সমপ্রদায় ও জয় গোবিন্দ সমপ্রদায় নামসুধা পরিবেশন করবে বলে অনুষ্ঠান পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে। অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি সর্বানন্দ বৈদ্য বলেন, আগামী বুধবার লীলা কীর্তন ও মহাপ্রসাদ বিতরণের মধ্যদিয়ে এ বছরের অনুষ্ঠান শেষ হবে।
মেহেন্দিগঞ্জে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ১
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি\ মেহেন্দিগঞ্জ চাঁদাবাজির অভিযোগে ১ জন গ্রেফতার। গতকাল রাতে কথিত চাঁদাবাজ রাশেদ সিকদারকে (৩৫) মেহেন্দিগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে। চরলতা গ্রামের রাশেদের বিরুদ্ধে চাঁদাবাজি ও চিহ্নিত মাদক ব্যবসাসহ একাধিক অভিযোগ রয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনার দিন ০৮-০৬-২০১৪ তারিখ রাত অনুমান ১২.২০ মিনিটে হাফেজ শফিকুল ইসলামের থেকে ২৮শ’ টাকা জোর করে চাঁদা নেয়। এ ব্যাপারে হাফেজ শফিকুল ইসলাম মেহেন্দিগঞ্জ থানায় বাদী হয়ে চাঁদাবাজি মামলা দায়ের করেন। এ ব্যাপারে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ উজ্জল কুমার দে’র সাথে আলাপকালে ঘটনার সত্যতা স্বীকার করেন।
কাঠালিয়ায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের খেজুর বিতরণ
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা\ ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিভিন্ন এলাকার দুঃস্থ, এতিমখানা, মাদ্রাসা, মসজিদ ও রোজাদার গরীবদের মাঝে গতকাল শনিবার সকালে খেজুর বিতরণ করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের খলিফা বিন জাহিদ আল নাহিয়ান ফাউন্ডেশনের অর্থায়নে ঢাকাস্থ আরব আমিরাত দূতাবাসের সহযোগিতায় এ খেজুর বিতরণ করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সিকদার, নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মুহাম্মাদ আমিরউদ্দিন, সংযুক্ত আরব আমিরাতের খালিদ বিন জাহিদ আল নাহিয়ান ফাউন্ডেশনের প্রতিনিধি হিসেবে প্রতিবছরের ন্যায় মাটির টান ফাউন্ডেশনের চেয়ারপার্সন শরিফ মঞ্জুরুল হক বাদল, থানার এসআই আব্দুল সালাম, প্রেসক্লাবের সভাপতি সিকদার মোঃ কাজল ও ওবায়দুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গলাচিপায় ওপেন হাউস-ডে অনুষ্ঠিত
গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা \ গতকাল শনিবার গলাচিপা থানায় পুলিশ-জনগণ মুক্ত আলোচনা ‘ওপেন হাউস ডে‘ অনুষ্ঠিত হয়েছে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ শিশির কুমার পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সামসুজ্জামান লিকন, বিশেষ অতিথি পৌর মেয়র হাজী আঃ ওহাব খলিফা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাসরিন সুলতানা। বক্তব্য রাখেন গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সাংবাদিক খালিদ হোসেন মিল্টন, সোহাগ রহমান, আমখোলা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধা। চরবিশ্বাস ইউনিয়নের কমিউনিটি পুলিশের সভাপতি মোঃ আবুবক্কর সিদ্দিক। অনুষ্ঠান পরিচালনা করেন এস আই কমল।
কেশবপুরের সন্যাসগাছায় বিদ্যুতের দাবিতে মানববন্ধন
কেশবপুর (যশোর) সংবাদদাতা \ কেশবপুরে বিদ্যুতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কিশোর-কিশোরীসহ শত শত মানুষ ওই মানববন্ধনে অংশ নেয়। স্কুল শিক্ষার্থীরাও অংশ নিয়ে শ্লোগান তোলে অন্ধকারে থাকতে চাই না। শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্যই জরুরি বিদ্যুত্ চাই। গত শুক্রবার বিকালে ওই মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সমতা ওয়ার্ড ফাউন্ডেশনের চেয়ারম্যান রেজাউল করিম, অধ্যাপক আব্দুর রাজ্জাক, ডাঃ আয়ুব আলী, কৃষক কওছার মোড়ল, আজিত মোড়ল, লতিফ মোড়ল, আবু বক্কর মোড়ল, ফারুক ফকির, শিক্ষার্থী আশরাফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, হাসেম আলী, আব্দুল্লাহ, সাদিক, রাকিবুল প্রমুখ।
কেশবপুরে টিআরএম বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি
কেশবপুর (যশোর) সংবাদদাতা \ ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিলকপালিয়ায় জোয়ার-আঁধার (টিআরএম) প্রকল্প বাস্তবায়নের দাবিতে গত শুক্রবার সন্ধ্যায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। ২৭ বিল পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উদ্যোগে কেশবপুর, মনিরামপুর ও ডুমুরিয়া উপজেলার জলাবদ্ধ এলাকার ক্ষতিগ্রস্ত মানুষেরা জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপির নিকট ওই স্মারকলিপি প্রদান করেন। স্মরকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ২৭ বিল পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক কেশবপুরের পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী, কৃষক নেতা ললিত মোহন সরকার, আফসার উদ্দিন, বাবর আলী গোলদার প্রমুখ।
