পরিত্যক্ত ছাত্রাবাসে মাদকসেবীদের আড্ডা

আপডেট : ১৯ জুলাই ২০১৪, ২১:৩০
সরকারি বাকেরগঞ্জ কলেজের পরিত্যক্ত ছাত্রাবাসটি এখন মাদক সেবীদের আখড়ায় পরিণত হয়েছে। বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডের স্টীল ব্রীজের নিকটে ১৯৯৩ সালে ছাত্রাবাসটি নির্মিত হয়। ২৪ কক্ষ বিশিষ্ট দ্বীতল ছাত্রাবাসটিতে বর্তমানে কোন আবাসিক ছাত্র নেই। কক্ষগুলোতে কতিপয় মাদকসেবী অবস্থান নিয়ে নিরাপদে নেশাজাত দ্রব্য সেবন করে আসছে। কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রহমান জানান, ছাত্রাবাসটি নির্মাণের পরে ঠিকাদার যথাসময়ে কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর না করে চলে যায়। অচিরেই ছাত্রাবাসটিকে দখলমুক্ত করে ছাত্রদের মাঝে বরাদ্দ দেয়ার চিন্তা-ভাবনা রয়েছে।