চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা
চৌমুহনীতে শিশু অপহরণ করে হত্যা করার ঘটনায় এজাহারভুক্ত মহিলাসহ তিনজনকে শুক্রবার বেগমগঞ্জ মডেল থানার পুলিশ গ্রেফতার করে। এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। চৌমুহনী পৌরসভাধীন নাজিরপুর গ্রামের মুনতাসির নামে ৫ বছরের শিশু অপহরণের পর মুক্তিপণ দাবি করে পরে খুন করার ঘটনায় শিশুর পিতা আমীর হোসেন বাদি হয়ে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ শুক্রবার একই বাড়ির রবিন (২৬), সালমান (২২) ও তাদের মা শাহীন (৪৫)কে গ্রেফতার করে। শুক্রবার জুমআর নামাজের পর এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে মসজিদ চত্বরে প্রতিবাদ সভা করে।
