মাদারগঞ্জে বৃদ্ধার জমি জবরদখল

আপডেট : ১৯ জুলাই ২০১৪, ২১:৩১
মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা মাদারগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামের ফজল ফকিরের স্ত্রী তারাভান বেওয়ার (৮০) ৩ একর ৩৮ শতাংশ জমি জোরপূর্বক দখল করে নিয়েছে একটি চক্র।তারাভান বিবি জানান, তার চরপাকেরদহ মৌজার ৩ একর ৩৮ শতাংশ জমি দীর্ঘদিন শাহীন, রবিজল ও সিরাজল, ইসমাইল, সালাম শেখ, কোয়ালিকান্দী গ্রামের জাহাঙ্গীর ও সবা প্রামানিক কিছু ভুয়া কাগজপত্র তৈরি করে লাঠির জোরে জমি দখল করে নিয়েছে। বৃদ্ধা জমি ফেরতের আসায় গ্রামের মাতাব্বরদের কাছে বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরছে। মাতব্বরেরা সালিশের ব্যবস্থা করলেও বিচারের দিন ভূমি জবরদখলকারীরা হাজির হয়নি। মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান বরাবরে তারাভান বিবি লিখিত আবেদন করলে উপজেলা চেয়ারম্যান উভয়পক্ষকে কাগজপত্র নিয়ে হাজির হতে বললে জবরদখলকারীরা হাজির হয়নি। মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল জানান, জবরদখলকারীদের বার বার নোটিস দেয়ার পরেও তারা হাজির হয়নি।