পলাশ (নরসিংদী) সংবাদদাতা
পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের ইসলামপাড়ার খালপাড় এলাকায় শনিবার অগ্নিদগ্ধ হয়ে ২জন নিহত হয়। নিহতরা হলেন- সাদির দিশা (৮০) ও তার স্ত্রী জমিলা খাতুন (৬৫)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। সেহেরী খাওয়ার বেশ কিছুক্ষণ পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেহেরীর পর সবাই ঘুমিয়ে পড়ায় আগুন লাগার ঘটনা কেউ টের পায়নি। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন পলাশ উপজেলার নির্বাহী কর্মকর্তা নাছিমা খানম, উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও ডাংগা ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন।
