চিকিত্সার্থ সাহায্যের আবেদন

আপডেট : ১৯ জুলাই ২০১৪, ২১:৪০
চাঁদপুরের শাহরাস্তি উপজেলাস্থ দক্ষিণ নিজমেহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল তাজরিন (৩৪) হার্টের জটিল রোগে আক্রান্ত। চিকিত্সকরা অতি দ্রুত তার ওপেন হার্ট সার্জারির পরামর্শ দিয়েছেন। এ জন্য ৪ থেকে ৫ লাখ টাকা প্রয়োজন। কিন্তু জান্নাতুল তাজরিন বা তার পরিবারের পক্ষে এই চিকিত্সা ব্যয় বহন করা অসম্ভব। তিনি তার চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মোঃ রুহুল আমিন, হিসাব নম্বর ২১৭১০১০০১১৫৯১, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। ফোন: ০১৮৩৯৬০০২৯৬, ০১৭১২২৯৫৭০৬। জাকারিয়া ফজলু দরিদ্র মাদ্রাসা শিক্ষক জাকারিয়া ফজলুর দুটি কিডনিই নষ্ট। চিকিত্সকের পরামর্শ অনুযায়ী জরুরি ভিত্তিতে তার অন্তত ১টি কিডনি প্রতিস্থাপন করতে না পারলে তাকে বাঁচানো যাবে না। কিডনি প্রতিস্থাপনে খরচ হবে প্রায় ১০ লক্ষ টাকা যা তার পক্ষে যোগাড় করা সম্ভব নয়। তিনি তার চিকিত্সার্থে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা:মোঃ জাকারিয়া ফজলু, সঞ্চয়ী হিসাব নং-৪৯১৫, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, মধুপুর শাখা, মধুপুর, টাঙ্গাইল। মোবাইল: ০১৭১৮৪২১৬৪০।