বাকেরগঞ্জে ৭৪টি জাল নোট উদ্ধার

আপডেট : ১৯ জুলাই ২০১৪, ২১:৫৬
বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা বাকেরগঞ্জ থানা পুলিশ গত শুক্রবার বাংলাবাজারে একটি ঔষধের দোকান থেকে ৪৭টি জালটাকা উদ্ধার করেছে। উদ্ধারকৃত নোটগুলোর মধ্যে রয়েছে, ১০০ টাকার ৩০টি, ৫০০ টাকার ৪০টি, ১০০০ টাকার ৪টি। অভিযান চলাকালে সাবেক ইউপি মেম্বার মোয়াজ্জেম হোসেনের মালিকানাধীন ঔষধের দোকানটি বন্ধ ছিল। তার শ্যালক লুত্ফর রহমানের মাধ্যমে দোকানের তালা খোলানো হয়। জাল নোটগুলো ঔষধের তাকে রক্ষিত প্যাকেটের মধ্যে পাওয়া যায়। এব্যাপারে এস আই মশিউর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।