নবীনগরে কথিত মানবাধিকার কর্মী গ্রেফতার

আপডেট : ১৯ জুলাই ২০১৪, ২১:৫৬
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কথিত মানবাধিকার কর্মী চাঁদাবাজ নাসিরউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার সেহেরীর সময় উপজেলার শ্রীরামপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই চাঁদাবাজ একই গ্রামের পোল্ট্রি ফার্মের যৌথ ব্যবসায়ী জাকির মিয়া, আবু বক্কর ও হাবিবুর রহমানের কাছ থেকে দু’লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। তারা চাঁদা দিতে অস্বীকার করায় বৃহস্পতিবার রাতে নাসির তার লোকবলসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে খামারে অনধিকার প্রবেশ করে মারপিট করে রক্তাক্ত জখম করে। ওই সময় খামারে থাকা গুরুতর আহত জাকির মিয়া ও আবু বক্কর মিয়াকে নবীনগর হাসপাতালে প্রেরণ করা হয়। কর্তব্যরত চিকিত্সক আশংকাজনক অবস্থায় জাকির মিয়াকে ঢাকা মেডিক্যালে প্রেরণ করেন। এ ঘটনায় আহত জাকির মিয়ার ছেলে মো. সালাউদ্দিন বাদী হয়ে নবীনগর থানায় ৬ জনকে আসামি করে চাঁদাবাজির মামলা দায়ের করেন।