রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ১৯ জুলাই ২০১৪, ২২:২৩
আব্বাস আলী আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্বাস আলী (৬৩) গত ১৮ জুলাই ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি একমাত্র পুত্র, স্ত্রী ও ২ কন্যা রেখে যান। শনিবার রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মোস্তফা ফকির উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামের মুক্তিযোদ্ধা মোস্তফা ফকির (৬৫) গত শুক্রবার ঢাকার একটি হাসপাতালে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। শনিবার রাষ্ট্রীয় মর্যাদায় তাকে তার নিজ গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, ৯ পুত্র রেখে গেছেন। ইউসুফ আলী ঝালকাঠি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, পৌর মেয়র আফজাল হোসেনের পিতা বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী হাওলাদার (১১২) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ৫ মেয়ে রেখে গেছেন। শনিবার রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন দেয়া হয়।