এম এহিয়া খান
বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক এম. এহিয়া খান (৮৯) গত ১৭ জুলাই রাতে দুর্ঘটনা পরবর্তী অস্ত্রোপ্রচার শেষে হূদরোগ জটিলতায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। গত শুক্রবার বাদ জুমা জানাজা শেষে মিরপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, কন্যা, ৩ পুত্র রেখে গেছেন।
শামসুল হক
মুক্তাগাছা শহরের মধ্যহিস্যার বাসিন্দা পৌরসভার অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর ৫২’র ভাষা সৈনিক মোঃ শামসুল হক (৮২) শুক্রবার রাতে ময়মনসিংহের একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, ৭ কন্যা রেখে গেছেন। শনিবার জানাজা নামাজ শেষে পৌর গোরস্থানে লাশ দাফন করা হয়।
কাজিমউদ্দিন
পঞ্চগড় জেলা সদরের রেলস্টেশন এলাকার ঘাটিয়ার পাড়া গ্রামের অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজিমউদ্দিন (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। শনিবার সদর আধুনিক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ৩ ছেলে রেখে গেছেন। স্থানীয় গোরস্থানে মরহুমের নামাজে জানাজা শেষে দাফন করা হয়।
আব্দুল মালেক মিয়া
রাজবাড়ী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও গোয়ালন্দ উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল মালেক মিয়া (৫৭) শনিবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
আবু জাফর আব্দুল হাই
নওগাঁর ধামইরহাট উপজেলার প্রবীণ শিক্ষাবিদ আবু জাফর আব্দুল হাই (৭২) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। গতকাল নামাজের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়ে ও স্ত্রী রেখে গেছেন।
