বিনামূল্যে আসল ভিডিও কনটেন্ট দেখা যাবে ইউটিউবে

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ২০:১৯

ইউটিউব আসল কনটেন্ট তৈরি করছে প্লাটফর্মটিতে বিনামূল্যে দেখানোর জন্য। ম্যাশেবলে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়- এ সুবিধাটি গ্রাহকরা ভোগ করতে পারবে আগামী বছরের শুরু থেকেই। পূর্বে কয়েকটি প্রতিষ্ঠান আসল কনটেন্ট তৈরি করেছিল এবং এতে গ্রাহকদের অর্থ গুণতে হয়েছে। যা গ্রাহকদের পছন্দ ছিল না। দ্য হলিউড এর রিপোর্টারের মতে, আগামী ২০২০ সালে ইউটিউব তাদের আসল কনটেন্টের স্ক্রিপ্টগুলো সংগ্রহের মাধ্যমে তাদের উত্পাদন বাজেট কমাবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ভবিষ্যতে সব বিশেষ ভিডিওগুলো বিনামূল্যেই দেখতে পাবেন ব্যবহারকারীরা। এ ক্ষেত্রে তাদের বিজ্ঞাপন দেখতে হবে। বিভিন্ন শো ও মুভির ক্ষেত্রে আরও বেশি দর্শক টেনে আনতে ইউটিউব এ ব্যবস্থা নিচ্ছে। ইউটিউবের প্রিমিয়াম সেবার গ্রাহকদের জন্য যে সুবিধা, তা সবার জন্য উন্মুক্ত করার পরিকল্পনা আগামী বছর থেকে বাস্তবায়ন করতে পারে ভিডিও স্ট্রিমিং সাইটটি। তবে যারা বিজ্ঞাপন দেখে বিরক্ত হতে চান না, তারা টাকা দিয়ে গ্রাহক হতে পারবেন।