নির্বাচনী আচরণবিধির অবমাননা

কংগ্রেস প্রার্থীর অভিযোগে মোদীকে কোর্টের নোটিস

আপডেট : ১৯ জুলাই ২০১৪, ২২:৫৩
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নোটিস দিল এলাহাবাদ হাইকোর্ট। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে বারানসী লোকসভা কেন্দ্রে তার জয়কে চ্যালেঞ্জ জানিয়ে পিটিশন দায়ের করেছেন তার কাছে হেরে যাওয়া কংগ্রেস প্রার্থী অজয় রাই। সে ব্যাপারেই প্রধানমন্ত্রীকে নোটিস দিয়েছেন বিচারপতি ভি কে শুক্ল। এ ব্যাপারে ৫ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন তিনি। কংগ্রেস এমএলএ রাইয়ের অভিযোগ, ভোটপ্রার্থী হিসাবে দাখিল করা হলফনামায় নরেন্দ্র মোদী তার স্ত্রী যশোদাবেনের প্যান কার্ড সংক্রান্ত বিস্তারিত তথ্যের ঘরটি ফাঁকা রেখে দিয়েছেন। যা সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থি। নির্বাচন কমিশন ভোটপ্রচারে একজন প্রার্থী ৭০ লাখ রুপির বেশি খরচ করতে পারবেন না বলে জানিয়ে দিলেও মোদীর প্রচারে কোটি কোটি রুপি ব্যয় হয়েছে বলেও অভিযোগ করেছেন রাই।