আজ ৬ শ্রাবণ, ১৪২১ বঙ্গাব্দ এবং ২২ রমজান, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা:৩। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি ও বৃহস্পতি। আপনার শুভসংখ্যা:১ ও ৩। শুভবার:রবি ও বৃহস্পতিবার। শুভরত্ন: চুনী ও পোখরাজ।
প্রকৃতিগতভাবে আপনি:উচ্চাভিলাষী ও কর্মচঞ্চল। আপনি দৃঢ়চেতা। নেতৃত্ব করার গুণাবলী আছে আপনার। আগ্রহী হলে যে কোনো বিষয় সহজেই রপ্ত করতে পারেন আপনি। কাজ সম্পন্ন করে আপনি আনন্দ পান। ব্যস্ত থাকতে ভালবাসেন। অনেক কাজ একদিনে করে ফেলতে চান। আপনি বন্ধুত্বে বিশ্বস্ত, আন্তরিক ও নির্ভরযোগ্য। এ জন্যে অনেকের দায়িত্বই আপনার কাঁধে চাপতে পারে। আপনার কখনও ভুল হতে পারে না; এ ধারণা নিজের মধ্যে বদ্ধমূল হতে দেয়া উচিত নয়।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:অমর কথাশিল্পী আর্নেষ্ট হেমিংওয়ে, সাংবাদিক পল রয়টার, গিয়াস কামাল চৌধুরী, বিজ্ঞানী হেনরী ভিক্টর রোনাল্ট, রাজনীতিক খালেদ মোহাম্মদ আলী প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ কন্যা বা বোনের বিয়ের ব্যাপারে কোনো যোগাযোগ হতে পারে। ব্যবসা প্রসারের উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। নতুন বিনিয়োগের জন্য ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। অতিরিক্ত ব্যস্ততার জন্য ক্লান্তি বোধ করবেন। আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি হতে পারে। পাওনা টাকা আদায়ের চেষ্টা সফল হতে পারে।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ আর্থিক ব্যাপারে মন কিছুটা চিন্তিত থাকতে পারে। ব্যয়ের ক্ষেত্রে সংযত হওয়ার চেষ্টা করুন। অপ্রত্যাশিত কোনো সূত্র থেকে প্রাপ্তি যোগ আছে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। উদ্যোগ বাধাগ্রস্ত হতে পারে। সুনাম ও মর্যাদাকর কিছু ঘটতে পারে।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ কর্ম পরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। সহকর্মীদের কাছ থেকে আশাপ্রদ সহযোগিতা নাও পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। অযথা ব্যয় পরিহার করতে পারলে ভালো করবেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ আপনজনদের কারো জন্য চিন্তিত হতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভ যোগ আছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। রোমান্স ও বিনোদন শুভ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ কোনো পরিকল্পনা বাস্তবায়নে অগ্রগতি হতে পারে। প্রণয়ে সাফল্য সম্ভাবনা আছে। শরীর খুব একটা ভালো যাবে না। কোনো বন্ধুর দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। মাতা বা মাতৃস্থানীয় কেউ অসুস্থ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। ভাই-বোনদের কারো আচরণে মনে কষ্ট পাবেন। রোমান্স শুভ নয়।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ কারো আচরণে হতাশ হতে পারেন। জমির দালালদের জন্য দিনটি শুভ। গুরুত্বপূর্ণ কোনো সাফল্যে আনন্দ পাবেন। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। কোনো বন্ধু দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা আছে। মিথ্যা বদনাম সম্পর্কে সতর্ক থাকুন।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ বৈবাহিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। বিশেষ কারো জন্য মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পারিবারিক ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা দেখা দিতে পারে। অন্যের কাজ করতে গিয়ে নিজে ক্ষতিগ্রস্ত হতে পারেন।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ পুরনো কোনো ঝামেলা মিটে যেতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। কোনো বন্ধু আজ আপনার উপকারে আসতে পারে। আনন্দদায়ক সংবাদ পেতে পারেন। বিপরীত লিঙ্গের কারো প্রতি আকর্ষণ সৃষ্টি হতে পারে। চঞ্চলতা পরিহার করুন।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনায় অধিকতর মনযোগী হওয়ার চেষ্টা করুন। হিংসার বশবর্তী হয়ে কেউ শত্রুতা করতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। ভালো কোনো সংবাদ পেতে পারেন। রোমান্টিক বিষয়াদিতে সতর্ক থাকলে ভালো করবেন।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ আর্থিক ব্যাপারে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। বাকি বকেয়া না দিলেই ভালো করবেন। দাম্পত্য ক্ষেত্রে মতবিরোধ এড়িয়ে চলুন। অনভিপ্রেত কোনো পরিস্থিতির উদ্ভব হতে পারে। ফলে ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। দূরের যাত্রা শুভ।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ দাম্পত্য শান্তি বজায় থাকবে। শরীর খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। পারিবারিক পরিবেশ ভালো নাও থাকতে পারে। হঠাত্ ভালো কোনো সংবাদ পেতে পারেন।
