একটি প্লেয়িং কার্ড বা তাসকে সবচেয়ে উঁচুতে ছুড়ে মারার মধ্য দিয়ে যিনি কিছুদিন আগে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন তিনি হলেন লিথুয়ানিয়ার রোকাস বার্নাটোনিস। দেশটির ভিলনিয়াস শহরে অবস্থিত সিমেন্স অ্যারেনাতে আয়োজিত এক অনুষ্ঠানে স্পেডস এর এসকে (ইশকাপনের টেক্কা) রেকর্ড ৪৭ ফুট ১ ইঞ্চি বা ১৪.৩৫ মিটার উঁচুতে ছুঁড়ে মারেন। রোকাস জানিয়েছেন, এই ক্যাটাগরিতে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন রিক স্মিথকে টিভিতে পারফর্ম করতে দেখেই তিনি এ ধরনের একটি রেকর্ড গড়ার জন্য অনুশীলন করতে অনুপ্রাণিত হন।
