গাছ বেড়ে ওঠা মাপার যন্ত্র ক্রেস্কোগ্রাফ
বাংলা
মো. আতাউর রহমান (সায়েম)
সাবেক শিক্ষক (বাংলা)
সেন্ট গ্রেগরিজ হাই স্কুল, ঢাকা।
অধ্যায়টি মনোযোগ দিয়ে পড়বে। তাহলে প্রত্যেকটির উত্তর দিতে পারবে। কোথাও কোন সমস্যা হলে সহপাঠীদের সঙ্গে আলোচনা করবে অথবা শিক্ষকের সহযোগিতা নেবে।
ভাবুক ছেলেটি
প্রিয় শিক্ষার্থীরা আজ ‘ভাবুক ছেলেটি’ অধ্যায় থেকে নমুনা প্রশ্ন দেয়া হলো।
১। নিচে দাগাঙ্কিত পদগুলোর চলিত রূপ লেখ:
(ক) ঝড়ে গাছপালা ভাঙ্গিয়া গেলে বাবাকে প্রশ্ন করে।
(খ) বাবা হাসিলে ছেলের প্রশ্নে জবাব দেওয়ার চেষ্টা করেন।
(গ) তাঁহার আবিষ্কারের মধ্যে গাছ বেড়ে ওঠা মাপার যন্ত্র ক্রেস্কোগ্রাফ।
(ঘ) ছেলের কথা শুনিয়া মা হাসেন।
(ঙ) ছেলেটি কিন্তু বড় হইতে থাকে।
২। নিচের যুক্তবর্ণগুলো ভেঙ্গে একটি করে শব্দ তৈরি কর এবং তৈরীকৃত শব্দ দিয়ে একটি করে নতুন বাক্য লেখ:
দ্ভ, ঙ্গ, ণ্ড, ন্ধ, জ্ঞ, স্ম
৩। নিচের শব্দগুলোর দুটি করে সমার্থক শব্দ লেখ:
গাছ, কল্যাণ, মৃত্যু, মেঘ, অভিনব
৪। নিচের দাগ দেয়া ভুল বানানের শব্দগুলোকে শুদ্ধ করে লেখ:
(ক) পড়াশোনায় সে ভালো, খেলাধূলাও করে।
(খ) জগদীশচন্দ্র বসু নানা বিষয়ে গবেষণা করেছেন।
(গ) ১৮৯৮ সালে তাঁর বত্তৃদ্ধতার সফলতা ছিল সবচেয়ে বেশি।
(ঘ) লন্ডনের রয়েল সোসাইটি জার্নালে সে সব প্রকাশিত হয়।
(ঙ) তাঁর প্রত্যেকটি আবিষ্কার বিজ্ঞান জগতে এক একটি বিজয়স্তম্ভ।
৫। দাগ দেওয়া সংবলিত শব্দের বিপরীত শব্দ লেখ:
(ক) জগদীশচন্দ্র বসুর অনেক জানার আগ্রহ ছিল।
(খ) ছেলেটি খুব দুরন্ত।
(গ) আজ লোকটির চাকরি স্থায়ী হয়েছে।
(ঘ) সত্ ব্যবসায়ীরা বেশি লাভ করার চেষ্টা করে না।
(ঙ) স্যার জগদীশচন্দ্র বসু একজন বিখ্যাত বিজ্ঞানী।
প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে ৬,৭, ৮ ও ৯ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর দাও:
জগদীশচন্দ্র বসু নানা বিষয়ে গবেষণা করেছেন। তবে তিনি বেশি পরিচিতি লাভ করেন ‘গাছেরও প্রাণ আছে’- এই সত্য প্রমাণ করে। তিনি দেখিয়েছেন যে, উদ্ভিদ ও প্রাণির জীবনের মধ্যে অনেক মিল আছে। তাঁর আবিষ্কারের মধ্যে গাছ বেড়ে ওঠা মাপার যন্ত্র ক্রেস্কোগ্রাফ এবং গাছের দেহের উত্তেজনার বেগ মাপার সমতল তরুলিপি যন্ত্র / রিজোনাস্ট রেকর্ডার অন্যতম। এছাড়া তিনি খ্যাতিমান হয়েছেন অতিক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি এবং কোনো তার ছাড়া এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণে সফলতা অর্জন করেন। তারই প্রয়োগ ঘটেছে আজকের বেতার, টেলিভিশন, রাডারসহ বিশ্বের অধিকাংশ তথ্যের আদান-প্রদান এবং মহাকাশ যোগাযোগের ক্ষেত্রে।
৬। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ:
(i) উপরের পাঠ্যাংশটি মূলত যে বিষয় নিয়ে লেখা,তা হলো-
(ক) সাহিত্যের আলোচনা
(খ) বিজ্ঞানের আবিষ্কার
(গ) বিজ্ঞানের অপ্রয়োজনীয় দিক
(ঘ) সমাজের অসঙ্গতি
(ii) ক্রেস্কোগ্রাফ বলা হয় কাকে?
(ক) গাছের বেড়ে ওঠা মাপার যন্ত্রকে
(খ) গাছের রোগ নির্ণয় করার যন্ত্রকে
(গ) গাছের পাতার রং রক্ষা করার যন্ত্রকে
(ঘ) গাছের জীবন আছে কিনা তা বোঝার যন্ত্রকে
(iii) জগদীশচন্দ্র বসু বেশি পরিচিতি লাভ করেন, কারণ—
(ক) গাছ বেড়ে ওঠার যন্ত্র আবিষ্কার করে
(খ) গাছেরও প্রাণ আছে তা প্রমাণ করে
(গ) গাছের দেহের ওজন মাপার যন্ত্র আবিষ্কার করে
(ঘ) অতিক্ষুদ্র বেতার তরঙ্গ আবিষ্কার করে
(iv) ক্ষুদ্র বেতার তরঙ্গ ব্যবহার করা হয় কোন্ কাজে?
(ক) টেলিভিশনের তথ্য আদান-প্রদানে
(খ) গাছের ওজন মাপার কাজে
(গ) রেডিওর ত্রুটি ঠিক করার কাজে
(ঘ) রাডারের ত্রুটি বের করার কাজে
(v) অতিক্ষুদ্র শব্দের ‘ক্ষ’ যুক্ত বর্ণটি আছে-
(ক) ক+ষ (খ) ক্+ষ
(গ) হ+ম (ঘ) হ্+ম
৭। নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও:
(ক) তিনটি বিষয়ে একসঙ্গে ডিগ্রী অর্জন করাকে কী বলে?
(খ) ‘তাঁর প্রত্যেকটি আবিষ্কার বিজ্ঞান জগতে এক একটি বিজয়স্তম্ভ।’-এমন কথা কোন্ বিখ্যাত ব্যক্তি বলেছিলেন?
(গ) ‘পলাকত তুফান’ নামে লেখাটির আগে কী নাম ছিল? তাঁর কোন্ বইয়ে এটি ছাপা হয়?
৮। নিচের শব্দগুলোর শব্দার্থ লেখ:
গবেষণা, ক্রেস্কোগ্রাফ, রিজোনাস্ট রেকর্ডার, অতিক্ষুদ্র, সফলতা।
৯। অনুচ্ছেদটির মূলভাব লেখ।
১০। নিচের শব্দগুলো কোন্ কোন্ পদ তা নির্ণয় কর:
সেদিনকার, বিক্রমপুর, কাটলে, মেধাবী, তবে
১১। এক কথায় প্রকাশ কর:
(ক) অনেকগুলো বিজয়ের সমাহার
(খ) যে দৃশ্য অতুলনীয়
(গ) যা দৃষ্টিগোচর নয়
(ঘ) অত্যন্ত কষ্ট করে যা করতে হয়
(ঙ) কোনো কিছু বা প্রাকৃতিক খেয়াল করে দেখা
১২। বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখ:
বাবার দেশের বাড়ি বিক্রমপুরে রাঢ়িখাল গ্রামে ছেলেটির জন্ম কিন্তু ময়মনসিংহে ১৮৫৮ সালের ৩০ নভেম্বর ওর পড়াশোনার হাতেখড়ি হয়েছিল বাড়িতেই তারপর প্রাথমিক স্কুলে এবং ময়মনসিংহ জিলা স্কুলে শিক্ষার ধাপ পার হলে সে ভর্তি হয় কলকাতায়।
গতকাল বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নের সবগুলো উত্তর তোমাদের জানার মধ্যে ছিল কী না মিলিয়ে দেখো।
উত্তরমালা:২৬. মারাত্মক বন্যা , ২৭. প্রাকৃতিক ও মানুষের কর্মকান্ড ২৮. আইলা ২৯.সিডর ৩০.দক্ষিণের সমুদ্র উপকূলীয় অঞ্চল৩১.অপরিকল্পিত নদী খনন ৩২.মড়ক ৩৩.মৃদু ও মাঝারি ধরনের ৩৪.২০ ৩৫.প্রাকৃতিক ও মানুষের কর্মকান্ড ৩৬.বরফ গলা শুরু করবে ৩৭.ভূ গর্ভস্থ পানির সত্মর নিচে নেমে যাবে ৩৮.মাটির লবাণাক্ততা বেড়ে যাবে৩৯.জলবায়ু পরিবর্তনজনিত ৪০.ডায়রিয়া ৪১.পানিবাহিত ৪২.দুর্যোগের কারণে ৪৩.জোয়ারভাটা ৪৪.অপরিকল্পিত নদী খনন ৪৫.ভূমিকম্প ৪৬.মারাত্নক বন্যা ৪৭.বালু উত্তোলন ৪৮.খরা ৪৯.বিজ্ঞানীদের ৫০.বন্যার
০০০০
সৌরজগত্ কোন গ্যালাক্সির সদস্য?
বিজ্ঞান
সি এম মিরাজুল ইসলাম
প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
প্রিয় শিক্ষার্থীরা আজ মহাবিশ্ব অধ্যায় থেকে নৈর্ব্যক্তিক প্রশ্ন দেয়া হলো। অধ্যায়ের ভেতরের খুঁটিনাটি পড়বে তাহলে প্রত্যেকটির উত্তর দিতে পারবে। তারপরও কোন সমস্যা দেখা দিলে আগামীকাল আমাদের দেয়া জানার কর্নারের সঙ্গে মিলিয়ে নেবে তোমার জানা অজানার মাত্রাকে।
মহাবিশ্ব
গতকালের পর
২৪. পৃথিবীর কোন রেখা কক্ষের সাথে ৬৬ ডিগ্রি কোণ করে আছে?
(ক) মেরুরেখা (খ) নিরক্ষরেখা
(গ) কর্কটক্রান্তিরেখা (ঘ) মকরক্রান্তিরেখা
২৫. সৌরজগতে মোট গ্রহের সংখ্যা কয়টি?
(ক) ৬ টি (খ) ৭ টি (গ) ৮ টি (ঘ) ৯ টি
২৬. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
(ক) শনি (খ) বৃহস্পতি (গ) বুধ (ঘ) মঙ্গল
২৭. সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ কোনটি?
(ক) শুক্র (খ) বুধ (গ) নেপচুন (ঘ) পৃথিবী
২৮. সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি?
(ক) বুধ (খ) পৃথিবী (গ) মঙ্গল (ঘ) বৃহস্পতি
২৯. সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি?
(ক) বুধ (খ) নেপচুন (গ) ইউরেনাস (ঘ) শুক্র
৩০. সূর্যের চারপাশ একবার চক্রাকারে ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে?
(ক) ৩৬৫ দিন (খ) ৩৬৫ দিন ৬ ঘণ্টা
(গ) ৩৬৬ দিন (ঘ) ৩৬৬ দিন ৬ ঘণ্টা
[বি.দ্র: ৩৬৫ দিন পাঁচ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড।]
৩১. নীচের কোনটি সবচেয়ে ছোট?
ক. সূর্য খ. পৃথিবী গ. চাঁদ ঘ. মহাবিশ্ব
উত্তর গোলার্ধে যখন শীত পড়ে দক্ষিণ গোলার্ধে তখন–
ক. শীতল খ. গরম গ. ভ্যাবসা ঘ. তুষারপাত
৩২. সৌরজগত্ কোন গ্যালাক্সির সদস্য?
(ক) ছায়াপথ (খ) নক্ষত্র
(গ) ধূমকেতু (ঘ) নীহারিকা
৩৩. নিচের কোনটি উপগ্রহ?
(ক) সূর্য (খ) চাঁদ (গ) মঙ্গল (ঘ) শনি
৩৪. পৃথিবী তার অক্ষের উপরে পাক খায়’- এটি কোন বিজ্ঞানী বলেছেন?
(ক) গ্যালিলিও (খ) নিউটন
(গ) কেপলার (ঘ) কোপার্নিকাস
৩৫. সূর্যে প্রধানত কোন কোন গ্যাস রয়েছে ?
(ক) অক্সিজেন ও নাইট্রোজেন
(খ) নাইট্রোজেন ও হিলিয়াম
(গ) হাইড্রোজেন ও হিলিয়াম (ঘ) হাইড্রোজেন ও অক্সিজেন
৩৬. সৌরজগতের কেন্দ্রীয় নক্ষত্র কোনটি?
(ক) সূর্য (খ) পৃথিবী (গ) শুক্র (ঘ) বুধ
৩৭. কোনটি নক্ষত্র?
(ক) শুক্র (খ) চাঁদ (গ) সূর্য (ঘ) ইউরেনাস
৩৮. পৃথিবী আপন অক্ষের ওপরে দিনে কয়বার পাক খায়?
(ক) একবার (খ) দুইবার (গ) তিনবার (ঘ) চারবার
৩৯. পৃথিবীর কক্ষপথের আকার কেমন?
(ক) উপবৃত্তাকার (খ) বৃত্তাকার
(গ) বর্গাকার (ঘ) আয়তাকার
৪০. পৃথিবীর মেরুরেখাটি কক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করে রয়েছে?
(ক) ৫৬ ডিগ্রি (খ) ৬২ ডিগ্রি
(গ) ৬৬ ডিগ্রি (ঘ) ৯০ ডিগ্রি
গতকাল বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নের সবগুলো উত্তর তোমাদের জানার মধ্যে ছিল কী না মিলিয়ে দেখো।
উত্তরমালা:১.চাঁদ একটি উপগ্রহ২.পৃথিবী নিজ অক্ষের ওপরে পাক খায়৩.পৃথিবীর বার্ষিক গতির জন্য৪.পৃথিবী৫.গ্যালিলিও৬.কোপার্নিকাস
৭.সূর্য ৮.দিন ও রাত৯.৬৬০১০.১১.মাইক্রোস্কোপ১২.কোপার্নিকাস
১৩.তাপ ও আলো১৪. সূর্য১৫. পৃথিবী১৬.সূর্য ১৭.গ্রীষ্মকালে ১৮.গ্রীষ্মকালে ১৯.২০.পৃথিবীকে ২১. ২২.১টি ২৩.চাঁদ
