লুবনা মারিয়াম: অন্যরকম অর্জন

আপডেট : ২০ জুলাই ২০১৪, ২০:৪০
বিশিষ্ট নৃত্যশিল্পী লুবনা মারিয়াম ওয়ার্ল্ড ড্যান্স এলায়েন্স-এশিয়া প্যাসিফিকের বার্ষিক সাধারণ সভায় দ্বিতীয়বারের জন্য সহ-সভাপতি (দক্ষিণ এশিয়া) নির্বাচিত হয়েছেন। দক্ষিণ ফ্রান্সের ঐতিহাসিক শহর অঁজেতে গত ৬ থেকে ১১ জুলাই ‘অতীতের সামপ্রতিকরণ, ভবিষ্যেক পরিকল্পনা’ শীর্ষক ওয়ার্ল্ড ড্যান্স এলায়েন্সের গ্লোবাল সামিট অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের ১৭টি দেশের প্রায় ৪০০ জন নৃত্যশিল্পী অংশগ্রহণ করেন। ওয়ার্ল্ড ড্যান্স এলায়েন্সের বাংলাদেশ শাখা-নৃত্যযোগের পক্ষে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন লুবনা মারিয়াম। সম্মেলনে তিনি ‘পরিবেশনা সংবেদনশীলকরণ:বাংলাদেশে নারীবাদী নৃত্য’ সংক্রান্ত একটি প্রতিবেদন উপস্থাপন করেন। নৃত্যযোগ এই বছর শীতকালে ওয়ার্ল্ড ড্যান্স এলায়েন্স-এশিয়া প্যাসিফিকের পক্ষে একটি নারীবাদী নৃত্য কর্মশালার আয়োজন করবে যাতে দক্ষিণ এশিয়ার, দক্ষিণ-পূর্ব এশিয়ার এবং বাংলাদেশের নৃত্যশিল্পীরা অংশগ্রহণ করবেন। কর্মশালা পরিচালনা করবেন পেনাংয়ের বিশ্বখ্যাত নারীবাদী নৃত্যশিল্পী আইডা রেজা। এই সভায় ২০১৬ সালে ওয়ার্ল্ড ড্যান্স এলায়েন্স-এশিয়া প্যাসিফিকের বার্ষিক সাধারণ সভা বাংলাদেশে আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়।