নাটোরের লালপুর উপজেলার শেরপাড়া গ্রামে শনিবার গভীর রাতে আশরাফ হোসেন নামের এক যুবককে ঘুমন্ত অবস্থায় গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে ঐ গ্রামের ইব্রাহীম হোসেনের ছেলে। ইব্রাহিম হোসেন জানান, নিজ ঘরে ঘুমিয়ে থাকাবস্থায় ওই ঘরের খোলা জানালা দিয়ে দুর্বৃত্তরা গুলি ছুঁড়লে আশরাফ পিঠে গুলিবিদ্ধ হয়। প্রথমে তাকে গোপালপুর কসমস হাসপাতাল এবং পরে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
