চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ও ফতেপুর পশ্চিম ইউনিয়নে সাড়ে ১৩ কিলোমিটার বিদ্যুতায়ন করা হয়। ৭টি গ্রামের ১ হাজার ১৭৬টি পরিবার নতুন বিদ্যুতের সংযোগ পায়। আর লাইন তৈরি করতে সরকারের ব্যয় হয় ২ কোটি ৪২ হাজার টাকা। শনিবার উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শিকারীকান্দি আকবরীয়া উচ্চ বিদ্যালয় মাঠে মুন্সিরকান্দি, শিকারীকান্দি, লবাইরকান্দি ও ভূঁইয়াকান্দি গ্রামে ৭.১৩২ কিলোমিটার বিদ্যুতায়নের উদ্বোধন করেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি। ইউনিয়ন আ’লীগের সভাপতি মাহবুব হোসেন প্রধানের সভপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মনজুর আহমদ মঞ্জু, কেন্দ্রীয় জাপার সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন মিয়া, উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. রুহুল আমিন, সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস, ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সরকার ইমন।
